রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rohit Sharma was stumped by a question at a press conference in Nagpur

খেলা | কঠিন ডেলিভারি অনেক খেলেছেন, কিন্তু এমন তেতো প্রশ্ন কি গিলেছেন রোহিত? হিটম্যান নিজেই অবাক

KM | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ১২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ওপেন করতে নেমে কঠিন সব ডেলিভারির মুখোমুখি হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে নামার আগে এমন সব প্রশ্নের মুখোমুখি হতে হল হিটম্যানকে, যা আগে কোনওদিন করেছেন কিনা সন্দেহ রয়েছে। 

সময়টা ভাল যাচ্ছে না রোহিতের। বর্ডার-গাভাসকর ট্রফি হেরে এসেছে ভারত। তার পরে রোহিতের অবসর নিয়ে জল্পনা চলছে গোটা দেশে। রঞ্জি ট্রফি খেলতে নেমেও ব্যর্থ হন রোহিত। 

আগামিকাল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন রোহিত। আর সেই ম্যাচের আগেই হিটম্যানের দিকে উড়ে এলো তেতো প্রশ্ন। এক সাংবাদিক তো কটাক্ষ করে রোহিতকে এমন প্রশ্ন করলেন, যা শোনার পরে ভারত অধিনায়ক অবাকই হয়ে গেলেন। 

সাংবাদিকের প্রশ্ন ছিল, হাই রোহিত। আত্মবিশ্বাসী আপনি? যে ফরম্যাটে আপনার ডাকনাম হিটম্যান, সেই ফরম্যাটে আপনি ব্যাট করতে নামবেন, যদি টেস্টে আপনার ব্যাটে রান নেই। 

রোহিত অবাক এমন প্রশ্ন শুনে। বলে ফেলেন, এ আবার কী প্রশ্ন। এটা ভিন্ন ফরম্যাট। ভিন্ন সময়। ক্রিকেটারদের জীবনে উত্থান-পতন রয়েছে। আমার কেরিয়ারেও এরকম অনেক ওটা নামা রয়েছে। প্রতিটি দিনই নতুন দিন, প্রতিটি সিরিজই নতুন। এই চ্যালেঞ্জের জন্য আমি তৈরি। অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবতে রাজি নই। পিছনের দিকে তাকানোর কোনও প্রশ্নই নেই। আত্মবিশ্বাসের সঙ্গে  সিরিজ শুরু করতে চাই।''

এদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, টেস্ট এবং একদিনের ক্রিকেটে দ্রুত পরিবর্তন আনতে চাইছে বিসিসিআই। দুই ফরম্যাটেই একজন স্থায়ী অধিনায়কের খোঁজ চলছে। সেই কারণেই রোহিতকে ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে বলা হয়েছে। তবে বিরাট কোহলির ক্ষেত্রে আরও কিছু দিন অপেক্ষা করতে রাজি বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট। 

তা নিয়েও প্রশ্ন করা হয়েছিল রোহিতকে। কিন্তু রোহিত উত্তর দিতে চাননি। ভারত অধিনায়ক বলেন, ''এসব কথা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। আমি এখানে সেই সব রিপোর্টের সত্য মিথ্যা নিয়ে জবাব দিতে আসিনি।'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া