শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'সিনড্রেলা' এল ঘরে, বাবা হওয়ার আনন্দের মুহূর্ত আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন সপ্তক সানাই

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ২২Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সপ্তক সানাই দাস। কন্যাসন্তানের বাবা হলেন বাংলার অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক। বুধবার সমাজ মাধ্যমে নিজেই সুখবর জানালেন তিনি।

ইদানীং বলিউড থেকে টলিউড, তারকারা সন্তানের ছবি সমাজ মাধ্যমে প্রকাশ্যে আনতে চান না। সপ্তকও কি সেই পথে হাঁটবেন? আজকাল ডট ইন-কে তিনি জানিয়েছেন, "বাড়ির বড়রা যা সিদ্ধান্ত নেবেন, তাই হবে। তবে বড়রা আপাতত চাইছেন মেয়ে বাড়ি ফিরুক, তারপর ৮ তারিখের পর ছবি দেব।"

রবীন্দ্র সঙ্গীত থেকে গানের হাতেখড়ি হলেও, সপ্তক এখন টলিপাড়ার ব্যস্ত সঙ্গীত পরিচালকদের মধ্যে একজন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবির হাত ধরে টলিউডে পা রাখেন তিনি। সৃজিতের 'এক্স=প্রেম’ ছবির গান নজর কাড়ে শ্রোতাদের। সেই সঙ্গে টলিপাড়ায় শুরু হয় সপ্তকের গানের চর্চা। তাঁর ভালোবাসার মরশুমে ভেসে গিয়েছিল সকলে। 

মেয়ের জন্মের পরও নতুন গান বেঁধেছেন সপ্তক। গানের নাম 'মেয়েবলা'। 'এখনও ঝিলের জলে ডুবে যাওয়া স্মৃতিগুলো সন্ধে ঘনিয়ে আনে চোখে...'নিজের মেয়ে সহ সকল মেয়েদের জন্যই গানটি উৎসর্গ করতে চান সঙ্গীত পরিচালক। তাঁর কথায়, "ও একদিন বড় হবে। তখন ওর ছোটবেলা মনে পড়বে।" গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই গানটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সপ্তক।

সঙ্গীত পরিচালকের বাবা হওয়ার সুখবর পাওয়ার পর শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া