শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৩১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে পরিচালক হিসাবে যাত্রা শুরু করছেন আরিয়ান। তাঁর পরিচালিত সিরিজের নাম ‘দ্য ব্যা***ডস্ অফ বলিউড’। এই ছবির চিত্রনাট্য লেখার কাজেও অনেকটা অবদান রয়েছে আরিয়ানের। গত দু’তিন বছর ধরেই এই কাজ করছিলেন তিনি। চলতি বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে সেই সিরিজ। অবশেষে নেটফ্লিক্স আয়োজিত এক অনুষ্ঠানে ঘটেছে শাহরুখ-পুত্রের অভিষেক। নিজে মঞ্চে উঠে ছেলের এই কাজের কথা বললেন শাহরুখ। সিরিজটির প্রশংসাও শোনা গিয়েছে ‘বাদশাহ’র মুখে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, শাহরুখ-পুত্রের এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে 'কিল' ছবি খ্যাত বলি-অভিনেতা লক্ষ্যকে। গত বছর করণ জোহরের প্রযোজনায় মুক্তি পেয়েছিল এই অ্যাকশন-থ্রিলার। ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন লক্ষ্য।
‘ড্রামা’ ঘরানার স্বাদের হলেও ‘দ্য বা**ডস অব বলিউড’-এ হাসির উপাদানও ঠাসা রয়েছে। বাস্তবতার ছোঁয়া রয়েছে। বলিউডে অভিনেতা হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার যে সংগ্রাম থাকে নতুন অভিনেতা-অভিনেত্রীদের, তারই গল্প শোনাবে এই সিরিজ। মুম্বই এবং তার আশেপাশের অঞ্চলেই সারা হয়েছে শো-এর শুটিংপর্ব। সাকুল্যে ছ’টি পর্ব থাকবে এই শোতে। এই সিরিজে অতিথি শিল্পী হিসাবে থাকতে পারেন শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং, করণ জোহর এবং ববি দেওল।
সমাজমাধ্যমে নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি আরিয়ানের বিশেষ বান্ধবী লারিসা বনেসি। আরিয়ানকে ‘জিনিয়াস’, ‘এক নম্বর’ বলে সম্বোধন করে এই শো-এর জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।ঠিক কী লিখেছেন লারিসা? “পুরো আগুন! এইমুহূর্তে এটাই সবচেয়ে প্রতীক্ষিত শো। যেটা বানিয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠ ও এক নম্বর, জিনিয়াস, এক ও অদ্বিতীয় আরিয়ান খান।” ব্রাজিলিয়ান সুন্দরীর কাণ্ড দেখে যে পাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা, সে কথা বলাই বাহুল্য। আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর-ও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি