শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Late bollywood actor rajkumar set to make a cameo appearance in shah rukh khan s upcoming movie king reports

বিনোদন | শাহরুখের হাত ধরে বড়পর্দায় রাজকুমার? কোন ছবিতে তাঁর গলায় ফের শোনা যাবে ‘জানি’ সংলাপ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৫২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘পাকিজা’, ‘পয়গম’, ‘তিরঙ্গা’, ‘বেতাজ বাদশাহ’, ‘সওদাগর’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে অন্যতম মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল রাজকুমারকে। দীর্ঘ সময় ধরে বলিপাড়ার প্রথম সারির নায়কদের মধ্যে ঘোরাফেরা করত তাঁর নাম। ১৯৯৬ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন বলিপাড়ার জনপ্রিয় অভিনেতা রাজকুমার। তবে বলিপাড়ার অন্দরে ফিসফাস, তাঁকে নাকি ফের একবার দেখা যাবে বড়পর্দায়! ৩০ বছর পরে তাঁর 'ছায়া শরীর' ফের একবার বড়পর্দায় দেখতে পাবেন দর্শক  শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে। ইন্ডাস্ট্রির ফিসফাস, ভিএফএক্সের মাধ্যমে আরও একবার পর্দায় জীবন্ত করে তোলা হবে রাজকুমারকে। প্রয়াত বলি-নায়কের হাঁটাচলা, কথা বলা, নানা ধরনের অভিব্যক্তি এ ভাবেই ফের ফুটিয়ে তোলার পরিকল্পনা করেছেন 'কিং' ছবির নির্মাতারা। যদিও এখনও পর্যন্ত শাহরুখ কিংবা ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, এর আগে ভিএফএক্সের মাধ্যমে মহানায়ক উত্তমকুমারকে বড়পর্দায় ফিরিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় তাঁর ‘অতি উত্তম’ ছবিতে। 

 

প্রসঙ্গত, জনপ্রিয় ফরাসি নায়ক জ্যঁ রেনোয়াঁর ‘লিওঁ’ ছবি থেকে অনুপ্রাণিত ‘কিং’-এর গল্প। সে ছবিতে একজন পেশাদার খুনির ভূমিকায় দেখা গিয়েছিল জ্যঁ রেনোয়াঁকে, যিনি অবস্থার পরিপ্রেক্ষিতে একজন ১২ বছর বয়সী এক অনাথ বালিকার ত্রাতা হয়ে দাঁড়ান। দুর্ধর্ষ গ্যাংস্টারদের গুলির হাত থেকে সেই বালিকাকে বাঁচাতে বাঁচাতে কীভাবে তাঁর অভিভাবক হয়ে ওঠেন রেনোয়াঁ, তাই নিয়েই এগোয় ছবির গল্প। ‘কিং’-এর গল্পও কমবেশি এক। ওই সূত্র জানিয়েছে, তবে সুহানা যেহেতু আর ১২ বছরের বালিকা নেই, তাই গল্পের কাঠামোয় খানিক পরিবর্তন এনেছেন পরিচালক সুজয় ঘোষ। তবে ছবিতে সুহানার গোটা পরিবারকে ‘লিওঁ’র মতোই আর শাহরুখের চরিত্রটি কমবেশি জ্যঁ রেনোয়াঁর মতোই। 

 

‘কিং’-এ খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও বড়পর্দায় ‘বাদশা’র সঙ্গে কাজ করলেও তাঁর বিপরীতে খলচরিত্রে এই প্রথম ‘জুনিয়র বি’। খোদ অমিতাভ বচ্চন সমাজমাধ্যমে অভিষেক অভিনীত এই চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন। ‘কিং’-এ শাহরুখ-অভিষেকের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খানও। এই ছবি সমন্ধে শাহরুখ বলেছিলেন, “পুরোপুরি অ্যাকশন ড্রামা!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া