শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সাতের দশকে যাঁদের হাত ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ‘বলিউড’ আখ্যা পায়, মাসালা ফিল্ম মাস্টার মনমোহন দেশাই তাঁদের অন্যতম। ‘অমর আকবর অ্যান্টনি’, ‘ধরম বীর’, ‘নসিব’, ‘কুলি’, ‘মর্দ’, ‘সুহাগ’, ‘গঙ্গা যমুনা সরস্বতী’- শেষ হবে না মনমোহন দেশাইয়ের পরিচালনায় বক্স অফিসে শোরগোল ফেলে দেওয়া ছবির তালিকা। অমিতাভের শাহেনশাহ হয়ে ওঠার পিছনে যে পরিচালকদের অকৃপণ সাহায্য ছিল, মনমোহন দেশাই তাঁদের মধ্যে অন্যতম। ‘শাহেনশাহ’র পছন্দের পরিচালকের তালিকা তাঁর ‘মনজি’র নাম-ও আজও উপরের দিকেই থাকে। সেই প্রবাদপ্রতিম পরিচালকের সঙ্গে আরিয়ান খানের তুলনা করলেন অনিল কাপুর। শাহরুখ-পুত্রের প্রথম ছবি মুক্তির আলো দেখার আগেই!
সম্প্রতি, বলিউডে অভিষেক পর্ব সম্পন্ন হল শাহরুখ-পুত্রের। নেটফ্লিক্স আয়োজিত এক অনুষ্ঠানে ঘটেছে এই বলি-অভিষেক পর্ব। শাহরুখের ছেলে আরিয়ান বলিউডে পরিচালক হিসাবে যাত্রা শুরু করছেন। তাঁর পরিচালিত সিরিজের নাম ‘দ্য ব্যা**ডস্ অফ বলিউড’। গত দু’তিন বছর ধরেই এই কাজ করছিলেন তিনি। চলতি বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে সেই সিরিজ। নেটফ্লিক্স আয়োজিত সেই অনুষ্ঠানের মঞ্চে উঠে ছেলের এই কাজের কথা বললেন শাহরুখ। সিরিজটির প্রশংসাও শোনা গিয়েছে ‘বাদশাহ’র মুখে। এবার শোনা গেল অনিলের মুখে। জনপ্রিয় বলি-অভিনেতা সমাজমাধ্যমে আরিয়ানের তারিফ করে ফলাও করে লেখেন, “...তোমার কাজ দেখে যুবক বয়সের মনমোহন দেশাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। শুভেচ্ছা নিও। সঙ্গে শুভেচ্ছা জানাই গোটা খান পরিবারকেই। দারুণ হল শুরুটা। আমি নিশ্চিত ‘দ্য ব্যা**ডস্ অফ বলিউড’ ব্লকব্লাস্টার হবে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি