রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে ঠিক দু'সপ্তাহ বাকি। তার আগে ১৫ জনের ভারতীয় দল নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন। সবচেয়ে চিন্তার বিষয় দুই তারকা পেসার। যশপ্রীত বুমরার খেলা নিয়ে সংশয় রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সম্পূর্ণ ফিট হতে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। মহম্মদ সামিও পুরোপুরি তৈরি নয়। এমন পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া জানালেন, অন্য একজন পেসারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত করা হবে। তিনি মনে করেন, এত অল্প সময়ের মধ্যে বুমরার প্রত্যাবর্তন কার্যত অসম্ভব। আকাশ চোপড়া বলেন, ''বুমরার ফিটনেস নিয়ে ভাল কোনও খবর পাচ্ছি না। তবে শোনা কথায় আমি বিশ্বাস করি না।''
দেশের আরেক প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী ভারতের টিম ম্যানেজমেন্টকে সতর্ক করে দিয়েছেন। ভারতের প্রাক্তন হেড কোচ বলেন, বুমরাকে পাওয়া না গেলে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনা কমে যাবে অনেকটাই।
২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বুমরা। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও তিনি। টি-টোয়েন্টি বিশ্বজয়ের পিছনেও বুমরার অবদান ছিল। সেই তারকা পেসার সম্পর্কে শাস্ত্রী বলছেন, ''আমি মনে করি বুমরাকে তাড়াহুড়ো করে ফেরানো ঠিক হবে না। সামনে ভারতের অনেক ম্যাচ রয়েছে। ওর কেরিয়ারের এই পর্যায়ে বুমরাকে নিয়ে তাড়াহুড়ো করার কোনও অর্থই নেই। চোট সারিয়ে ফিরে আসার পরে কাজটা কঠিন হয়।''
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা খেলতে না পারলে তা ভারতের জন্য বড় শূন্যতা তৈরি হবে। শাস্ত্রী বলছেন, ''বুমরা ফিট না হলে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনা ৩০ শতাংশ কমে যাবে।''
শাস্ত্রির সঙ্গে সহমত পোষণ করছেন রিকি পন্টিং। প্রাক্তন অজি অধিনায়কের মতে, এখন সবার নজর থাকবে মহম্মদ সামির উপর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি