শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৩৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘কাল হো না হো’। দেখতে দেখতে ২২ বছর হয়ে গেল মুক্তি পেয়েছে সেই ছবি। শাহরুখ খান, প্রীতি জিন্টা এবং সইফ আলি খানের ‘কল হো না হো’ নিয়ে বলি-প্রেমীদের মনে এখনও একই রকমের জায়গা করে রয়েছে। বলিউডের প্রেমের ছবির মধ্যে এখনও অন্যতম বলে গন্য করা হয় নিখিল আদবানি পরিচালিত এই ছবিটিকে। সেই ছবিতে শাহরুখ এবং সইফের অভিনয় পাশাপাশি বন্ধুত্বের রসায়নে বুঁদ হয়েছিল আপামর দর্শক। একাধিক পুরস্কার রয়েছে ‘কাল হো না হো’র ঝুলিতে। সে তালিকায় রয়েছে একাধিক ফিল্মফেয়ারও। অনেকেই জানেন না, এই ছবির নাম হওয়ার কথা ছিল ‘কভি অলবিদা কহে না’। তবে শেষপর্যন্ত সেই নাম বদলে ‘কাল হো না হো’ রাখেন করণ জোহর।এবার ফের একবার চর্চায় এই ছবি। আরও ভাল করে বললে, নেটপাড়ায় জোর দাবি উঠেছে এই ছবির সিক্যুয়েল তৈরি নিয়ে। আর সেখানে মুখ্যভূমিকায় যেন দেখা যায় আরিয়ান খান এবং ইব্রাহিম আলি খান-কে!
সম্প্রতি, বলিউডে অভিষেক পর্ব সম্পন্ন হল শাহরুখ ও সইফ-পুত্রের। নেটফ্লিক্স আয়োজিত এক অনুষ্ঠানে ঘটেছে এই বলি-অভিষেক পর্ব। শাহরুখের ছেলে আরিয়ান বলিউডে পরিচালক হিসাবে যাত্রা শুরু করছেন। তাঁর পরিচালিত সিরিজের নাম ‘দ্য ব্যা***ডস্ অফ বলিউড’। অন্যদিকে, সইফ-পুত্র অভিনেতা হিসাবে পা রাখছেন ইন্ডাস্ট্রিতে বিপরীতে খুশি কাপুরকে নিয়ে। করণ জোহর প্রযোজিত সেই ওয়েব ছবির নাম ‘নাদানিয়া’। এই অনুষ্ঠানে মুক্তি পেল ইব্রাহিম-খুশির ছবির প্রথম গান ‘ইশক মেঁ’।
আরিয়ান এবং ইব্রাহিমের হাবভাব, অঙ্গিভঙ্গি দেখে তাঁদের দু'জনের সঙ্গে ‘কাল হো না হো’র ‘আমন’ ও ‘রোহিত’-এর অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন নেটপাড়া। এছাড়া তাঁদের বয়সটাও প্রায় সমান। অতএব, নেটপাড়ার এক বড় অংশের দাবি, শাহরুখ-পুত্র এবং সইফ-পুত্রকে নিয়ে যদি ‘কাল হো না হো’র সিক্যুয়েল তৈরি হয়, তাহলে বেশ হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি