শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Junaid Khan recalls not acknowledging Aamir Khan as his dad in front of an auto driver

বিনোদন | অটো চালকের সামনে আমিরকে বাবা বলে অস্বীকার করেছিলেন জুনেইদ! কী কারণ জানেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: অভিনেতা হিসাবে বলিপাড়ায় সদ্য পথ চলা শুরু করেছেন আমির খানের জ্যেষ্ঠপুত্র জুনেইদ খান। গত  বছর জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জুনেইদের প্রথম ছবি ‘মহারাজ’। ছবিতে জয়দীপ আহলাওয়াতের মতো অভিনেতার পাশে পাল্লা দিয়ে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন আমির-পুত্র। এবার খুশি কাপুরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় জুনেইদ আসছেন ‘লভইয়াপ্পা’ ছবিতে। তবে প্রচার থেকে দূরেই থাকতে পছন্দ করেন আমির-পুত্র। তথাকথিত ‘তারকা-সন্তান সুলভ’ আচরণও তাঁর নেই। এবং জুনেইদের এই গুণেই মুগ্ধ সাধারণ মানুষ। এবারে যেমন নিজের অটো চড়ার একটি মজাদার কিসসা ভাগ করে নিলেন তিনি। 

 

জুনেইদ যে মুম্বইয়ে অটো করে যাতায়াত করতেই বেশি স্বচ্ছন্দ সেকথা আগেও একাধিক সাক্ষাৎকারে বলেছেন তিনি। আমির-পুত্রের কথায়, “মুম্বইয়ে যা ট্র্যাফিক, তাতে গাড়ির থেকে অটো চড়াই শ্রেয়। অনেক সময় বাঁচে। আর তাছাড়া আমি এমন কোনও বড় তারকা নয় যে সবাই আমার মুখ চেনেন। একবার হয়েছে কী, নাটকের মহড়ায় যাওয়ার জন্য অটোয় চেপেছি। হঠাৎ দেখি, যশরাজ ষ্টুডিও থেকে গাড়ি চেপে বাবা ফিরছে। আর দাঁড়াবি তো দাঁড়া আমার অটোর পাশেই দাঁড়াল বাবার গাড়ি। স্বভাবতই আমাকে দেখে জানলার কাচ নামিয়ে হাল-হকিকত জিজ্ঞেস করল বাবা। আমিও কথা বললাম টুকটাক। এদিকে সবটা তখন বিস্ফোরিত চোখে গিলছেন ওই অটোচালক। বাবা চলে যাওয়ার পর প্রায় চিৎকার করে জিজ্ঞেস করে উঠলেন –‘আপনি ওঁকে চেনেন কীভাবে?’ কোনওরকমে আমতা আমতা আমতা করে জুনেইদ জবাব দিয়েছিলেন আমির খান তাঁর বাড়ি একই অঞ্চলে। তাছাড়া ওঁর মা এবং তাঁর ঠাকুমা দু’জনেই বেনারসের মানুষ। সেই সূত্রে আমির খানকে চেনেন তিনি।” অন্যদিকে, জাহ্নবী-কন্যা জানিয়েছেন, তাঁকে কোনওদিন অটো-সফরের অনুমতি দেয়নি তাঁর পরিবার। 

 

‘লভইয়াপ্পা’ ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। এর আগে তাঁর পরিচালিত ছবি ‘লাল সিং চড্ডা’য় মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে। জানা গিয়েছে, নয়া প্রজন্মের প্রেম ও সম্পর্কের নানা জটিলতা, চড়াই-উৎরাই হতে চলেছে তাঁর আসন্ন রোম্যান্টিক কমেডি ছবির মূল প্রেক্ষাপট। তার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে হাসি, মজা এবং হুল্লোড়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া