রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারত সফরের শুরুতেই টি-২০ সিরিজে হার। প্রত্যাশা মতো খেলতে পারছে না দল। একদিনের সিরিজ শুরুর আগের দিন মেনে নিলেন জস বাটলার। তবে একইসঙ্গে জানিয়ে দিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য এই সিরিজের থেকে ভাল কিছু হতে পারত না। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ইংল্যান্ড। ২২ ফেব্রুয়ারি লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু বাটলারদের। সেই সিরিজের মহড়া হিসেবেই ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজকে নিচ্ছে ইংল্যান্ড। একদিনের দলে জো রুট ফেরায় ব্যাটিং শক্তি আরও বেড়েছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ২০ তে পার্ল রয়্যালসের হয়ে নজর কাড়েন অভিজ্ঞ ক্রিকেটার। তিনি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেওয়ার স্বস্তিতে অধিনায়ক। বাটলার বলেন, 'রুট একদিনের ক্রিকেটের সেরাদের মধ্যে অন্যতম। ইংল্যান্ডের একদিনের ক্রিকেটের গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন। তিন ম্যাচের সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।'
আগ্রাসী ক্রিকেট খেলা ইংল্যান্ডের ট্রেডমার্ক। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজেও ব্যাটে এবং বলে একই মনোভাব ধরে রাখতে চান থ্রি লায়ন্সদের নেতা। বাটলার বলেন, 'আমরা ব্যাট হাতে বিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে চাই। পাশাপাশি নিয়মিত উইকেট নেওয়াও দরকার। কারণ কোনও ব্যাটার উইকেটে থিতু হয়ে গেলে আমরা বিপদে পড়তে পারি। আগ্রাসী ক্রিকেট খেলি, বা রক্ষণাত্মক, তার প্রতিফলন মাঠে হতে হবে।' রোহিত শর্মাকে নিয়ে চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, ভারত অধিনায়ককে সময়সীমা বেঁধে দিয়েছে বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা খোলসা করতে বলা হয়েছে রোহিতকে। কিন্তু টিম ইন্ডিয়ার নেতার প্রশংসায় বাটলার। বিশেষ করে যেভাবে ২০২৩ বিশ্বকাপে খেলেন এবং দল পরিচালনা করেন রোহিত। বাটলার বলেন, '২০২৩ বিশ্বকাপের ফাইনালের দুটো দল ইতিবাচক এবং আগ্রাসী ক্রিকেট খেলেছে। ট্রাভিস হেড অসাধারণ ব্যাট করেছে। গোটা সিরিজে আগ্রাসী খেলার স্টাইলের জন্য কৃতিত্ব প্রাপ্য রোহিতের। আমরাও সেটাই করতে চাই।'
টি-২০ ক্রিকেটের উত্থানে হারিয়ে যেতে বসেছে টেস্ট ক্রিকেট। এই অবস্থায় একদিনের ক্রিকেটের ভবিষ্যৎও প্রশ্নের মুখে। তবে ৫০ ওভারের ক্রিকেটকে এখনও গুরুত্ব দেন বাটলার। ইংল্যান্ডের অধিনায়ক বলেন, 'আমি একদিনের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে নিশ্চিত না। বরাবর এটা আমার পছন্দের ফরম্যাট। কিন্তু টি-২০ এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্থানে এই ফরম্যাট কোণঠাসা হয়ে গিয়েছে। তবে বিশ্বকাপ জেতার ক্ষেত্রে এখনও প্লেয়াররা ৫০ ওভারের ক্রিকেটকেই এগিয়ে রাখবে। সেরা প্লেয়াররা খেললে, ফ্যানরা এই ফরম্যাটও দেখবে।' পরের তিনটে ম্যাচে টি-২০ সিরিজ হারের বদলা নেওয়ার পাশাপাশি, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিও সেরে রাখতে চাইবে ইংল্যান্ড।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি