শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

The beauty of your face will fade away in a few years says Amitabh Bachchan about Aishwarya Rai ent

বিনোদন | “চেহারার সৌর্ন্দয্য বেশিদিন টেকে না!” ঐশ্বর্যকে নিয়ে এ কী বললেন শ্বশুর অমিতাভ!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Akash Debnath ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: অমিতাভ বচ্চনের ছোট্ট একটি মন্তব্য, আর তাতেই ফের জল্পনা শুরু হয়ে গেল ঐশ্বর্য রাই ও বচ্চন পরিবারের দূরত্ব নিয়ে। 'কৌন বনেগা ক্রোড়পতি'র একটি পর্বে পুত্রবধূকে নিয়ে 'বিগ বি'-র মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।  'কৌন বনেগা ক্রোড়পতি'র ষষ্ঠদশ সিজনে খেলতে এসেছিলেন প্রানুসা থামকে নামের এক প্রতিযোগী। তিনি অভিষেক জায়াকে নিয়ে প্রশংসাসূচক কথা বলতে শুরু করেন। তার পরেই ওই মন্তব্য করেন অমিতাভ।

ঠিক কী ঘটেছিল সেই পর্বে? প্রানুসা কথায় কথায় অমিতাভের পুত্রবধূ ঐশ্বর্যের প্রশংসা করা শুরু করেন। প্রানুসা বলেন,“ঐশ্বর্য খুবই সুন্দরী।” জবাবে অমিতাভ বলেন, “হ্যাঁ আমি সে কথা জানি।” এর পর প্রানুসা আরও বলেন, “ওঁর সৌর্ন্দয্য ভাষায় প্রকাশ করা যায় না।” ঐশ্বর্যের সৌন্দর্য্যের রহস্য কী তা জানাতে অমিতাভকে অনুরোধ করেন প্রানুসা। তখনই অমিতাভ বলেন, “আপনাকে একটা কথা বলি, চেহারার সৌন্দর্য্য কয়েক বছরের মধ্যে হারিয়ে যায়। মনের সৌন্দর্য্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।” অমিতাভের এই মন্তব্যের পরই শুরু হয়েছে জল্পনা। তবে কি পুত্রবধূর ব্যবহারে অখুশি বচ্চন?

প্রসঙ্গত, ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বর্য। প্রাথমিক ভাবে বলিপাড়ার অন্যতম সেরা দম্পতি বলে মনে করা হলেও, ১৮ বছরের দাম্পত্যে সম্প্রতি ফাটল ধরার আভাস মিলেছে। বলিপাড়ায় কিছু দিন আগেই জোর গুঞ্জন ওঠে, ঐশ্বর্যের সঙ্গে দূরত্ব বেড়েছে বচ্চন পরিবারের। এমনকি অভিষেক নাকি পরকীয়াতে জড়িয়ে পড়েছিলেন বলেও খবর ভাসতে থাকে। যদিও বচ্চন পরিবার বা ঐশ্বর্য, কোনও দিক থেকেই এই নিয়ে কোনও রকম মন্তব্য আসেনি। এখন প্রশ্ন, সিনিয়র বচ্চনের “দেহ পট সনে নট সকলি হারায়” গোছের মন্তব্য কি সেই বিতর্কেই নতুন করে ঘি ঢালল?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া