শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Allu Arjun starrer Pushpa 2 captures the heart of Western audiences reveals brother Allu Sirish

বিনোদন | ‘সুপারম্যান’-এর সঙ্গে তুলনা ‘পুষ্পা ২’-র, পশ্চিমি দর্শকের বাঁধভাঙা উচ্ছ্বাস ছুঁল আল্লুর ভাইকে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: গত ৫ ডিসেম্বর দেশে মুক্তি পেয়েছে বছরের অন্যতম চর্চিত ছবি ‘পুষ্পা: দ্য রুল’। মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে এই ছবি। ভারতে একাধিক রেকর্ড ভাঙার পাশাপাশি বিশ্বজুড়ে বক্সঅফিসেও বিপুল ছাপ ফেলেছে এই ছবি৷ এই ছবি পিছনে ফেলে দিয়েছে ‘আরআরআর’, ‘কেজিএফ ২’ ছবির লাইফটাইম কালেকশনকে৷ ছবিকে ঘিরে কম বিতর্কের ঝড় ওঠেনি। তবে সেসবের পরেও সাফল্যের জোয়ারে ভেসেছে এই ছবি। বরং বলা ভাল, ভাসছে এখনও। সম্প্রতি, ওটিটিতে মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রুল’। এরপর সেই ছবি পৌঁছে গিয়েছে বিদেশি দর্শকের এক আঙুলের দূরত্বে। এবং এই ছবি দেখে এবার প্রশংসায় পঞ্চমুখ বিদেশি দর্শক। কেউ এই ছবির অ্যাকশন দৃশ্যের সিকোয়েন্সকে 'সুপারম্যান' ছবির মানের সঙ্গে তুলনা করেছেন কেউ বা লিখেছেন, “সমসাময়িক বহু হলিউড ছবির থেকে ভাল এই ছবি।”

 

 

পশ্চিমি দর্শকের ‘পুষ্পা’র প্রতি এই ভালবাসা হৃদয় ছুঁয়েছে আল্লু অর্জুনের ভাই আল্লু শিরিষকেও। সমাজমাধ্যমে ছবির সেই প্রশংসাসূচক একটি পোস্ট  শেয়ার করে নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। আরও লেখেন, পশ্চিমি সংস্কৃতির সঙ্গে এই ছবির প্রায় আকাশ-পাতাল তফাৎ থাকা সত্বেও, 'পুষ্পা ২'কে যেভাবে গ্রহণ করেছেন সেখানকার দর্শক তাতে তিনি অভিভূত। এরপর আল্লু অর্জুন, ছবির পরিচালক সুকুমার এবং ছবির প্রযোজনা সংস্থাকেও ট্যাগ করেছেন তিনি। 

 

 

প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম হয় তাঁর ন’বছর বয়সি সন্তানও। ওই ঘটনার পর তাঁর বাড়ি থেকে গ্রেফতারও করা হয় আল্লুকে। সেই ঘটনা পরে অল্লুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে তেলঙ্গানা হাই কোর্ট। ২০২১ সালে ‘পুষ্পা ১’-এর হাত ধরে শুরু হয় অল্লু অর্জুনের উত্থান। তার জের ছিল ‘পুষ্পা ২’-এও। এরপর  আল্লু, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে দুর্দান্ত ফল করেছে। অন্যদিকে, 'পুষ্পা ২' আসার আগেই 'পুষ্পা ৩' আসার খবর এসেছিল। সোশ্যাল মিডিয়ায় ‘পুষ্পা ৩’-এর প্রথম পোস্টার ভাগ করে এই সুখবর দর্শকের মধ্যে ছড়িয়ে দেন নির্মাতারা। অন্যদিকে, ‘পুষ্পা ৩’-এর চমক হয়ে আসছেন অভিনেতা বিজয় দেবরকোন্ডা। এই ছবিতে খলনায়কের চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া