শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ১৭Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: পাহাড়ের খাদে পড়ে গিয়েছেন নোরা ফহেতি। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলিউড অভিনেত্রীর! বুধবার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই খবর। যা দেখে শুরু হয়েছে জোর শোরগোল। কিন্তু সত্যি কি অভিনেত্রী প্রাণ হারিয়েছেন?
বেশ কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে বেঁচে ফিরেছেন নোরা। এরই মাঝে ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়ে নাকি চরম বিপদে পড়েছেন তিনি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর মৃত্যু সংবাদ। কিন্তু অবশেষে সামনে এসেছে আসল সত্য। নোরা ফতেহির দল এবং তাঁর ঘনিষ্ঠ মহলের তরফে খবরটি সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয়েছে। নোরা একেবারে সুস্থ রয়েছেন বলে বার্তা দিয়েছেন তাঁরা।
আসলে ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা বাঞ্জি জাম্পিং করতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যান। মহিলার মুখ স্পষ্ট নয়। এই ভিডিওতে দাবি করা হয়, ইনি হলেন নোরা ফতেহি, যিনি এই দুর্ঘটনায় মারা গেছেন। ক্যাপশনে লেখা হয়,‘‘বলিউড অভিনেত্রী নোরা ফতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।’’
ভিডিওটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা শুরু হয়। দেখা যায় যে ওই ভিডিওটিতে যিনি রয়েছেন তিনি নোরা ফতেহি নন এবং ভিডিওর মহিলাকে নিরাপদে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তিনিও সম্পূর্ণ সুস্থ। এটি কোনও দুর্ঘটনা নয়, একটি সাধারণ বাঞ্জি জাম্পিং-এর অংশ।
প্রসঙ্গত, তেলুগু ইন্ডাস্ট্রি থেকেই উথ্থান হলেও প্রথম থেকেই বলিউডে দাপটের সঙ্গে কাজ শুরু করেন তিনি। বিভিন্ন রকম নাচে পারদর্শী নোরা। বলিউডের বেশ কিছু ছবিতে ‘আইটেম সং’-এ নেচে দর্শকের নজর কেড়েছেন। টেলিভিশন কিংবা সিনেমা, নোরা পর্দায় এলে অনুরাগীদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়। তাঁর শরীরী বিভঙ্গে মোহিত গোটা দেশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি