শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ১৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: গত বছর ওটিটিতে এক আইনজীবীর চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সত্যের সন্ধানে নেমে পেরিয়েছিলেন দর্শকের মনের দরজা। ‘হইচই’-এর জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’ দর্শকমনে জয় করেছিল।
নতুন বছর পড়তেই জানা গিয়েছিল, ফের নতুন রহস্যের জট ছাড়াতে আসছে ‘অচিন্ত্য আইচ’। অর্থাৎ আসছে সিরিজের দ্বিতীয় সিজন। এই সিজনের নতুন সংযোজন হিসাবে থাকবেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তবে শুটিংয়ের সবকিছু ঠিকঠাক থাকলেও শেষপর্যন্ত শুরু হল না। গত মঙ্গলবার সকাল থেকেই টলিপাড়ার একাংশে শুটিং নিয়ে জটিলতা প্রকাশ্যে এসেছে। বুধবার ফেসবুক লাইভ এসে ফেডারেশনের সঙ্গে সমস্যার কারণে এখনও নতুন ওয়েব সিরিজ সংক্রান্ত জটিলতা কাটেনি বলে জানিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। যার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল এই সিরিজের শুটিং। বুধবার থেকে শুটিং শুরু করার কথা ছিল ‘অচিন্ত্য আইচ ২’-এর। কিন্তু আপাতত গোটাটাই বিশ বাওঁ জলে।
বুধবার প্রথমবার ফেসবুক লাইভে এসে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানালেন, গত বছর জুলাই-অগস্ট মাসে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবিকে কেন্দ্র করে ফেডারেশনের সঙ্গে প্রথম সমস্যার সূত্রপাত। রাহুলের পক্ষ তিনি নিয়েছিলেন। তার জন্যি কি তাঁকে এভাবে ‘শাস্তি’ দেওয়া হচ্ছে? পরিচালকের কথায়, “ ...৪ জানুয়ারি ফেডারেশনের পক্ষ থেকে ইমেল মারফত তাঁদের ডেকে পাঠানো হয়। উত্তরে তিন-চারটে মেল পাঠানো হয়। কিন্তু প্রত্যুত্তর মেলেনি। তার পর ৩০ জানুয়ারি একটি মেলে জানানো হয় ৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় দেখা করতে। সেই মতো আমার প্রযোজনা সংস্থার কয়েক জন সদস্য গিয়েছিলেন। সেখান থেকে জানানো হয়, যাঁরা এই বিষয়ে কথা বলবেন তাঁরা বেরিয়ে গিয়েছেন। অপেক্ষা করেও ফল হয় না। এরপর অফিসের তরফ থেকে বলা হয় গতকাল মানে মঙ্গলবার ফোন করতে বলা হয়। তা-ও আমরা করি। কিন্তু কেউ ফোন ধরছেন না। আজকেও গিয়েছিলাম ফেডারেশনের অফিসে। কিন্তু একই ব্যাপারের পুনরাবৃত্তি হয়। কোনও জবাব না পাওয়াতে বাধ্য হয়ে বন্ধ করতে হল এই সিরিজের শুটিং।”
জয়দীপের দাবি, তাঁর এবং তাঁর ছবির বিরুদ্ধে যে ঠিক কী অভিযোগ রয়েছে, সেটাই ভাল করে বলতে পারছে না ফেডারেশন। বারবার জিজ্ঞেস করলেও তা নিয়ে এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি। অসহায়ভাবে বলে উঠলেন, “শিল্পীদের ডেট নিয়ে সমস্যা শুরু হয়ে গিয়েছে।” পরিচালক আরও জানালেন, লোকেশন বুকিং এবং অন্য বিষয়ে ইতিমধ্যেই প্রযোজক প্রায় ৯ লক্ষ টাকা খরচ করেছেন। কী করে এই টাকা উঠবে সেটাও তাঁরা বুঝতে পারছেন না। কথাশেষে তাঁর সংযোজন, “যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে কথা বলার অবস্থায় নেই। সমস্ত বিষয়টাই আমার কাছে ধোঁয়াশার। পরিচালক বন্ধু এবং কলাকুশলীদের অনুরোধ করছি, আমার পাশে দাঁড়ান। দয়া করে আমার পাশে এসে দাঁড়ান। আজ সন্ধ্যা ৬টায় ডিরেক্টর্স গিল্ডের অফিসে যাব। আপনারাও আসুন।”
‘অচিন্ত্য আইচ’ ওয়েব সিরিজের গল্পে অচিন্ত্য এক স্বনামধন্য আইনজীবীর কাছে প্র্যাাকটিস শুরু করেন। তবে সেখানেও এমন একটা ঘটনা ঘটে যে সে বেরিয়ে আসতে বাধ্য হন। এরপরে ওর জীবনে এমন একখানি কেস আসবে যে কেসটা ওর কেরিয়ারে অন্য মাত্রা এনে দেবে এবং পালটে দেবে জীবনটা। তাই নিয়েই এগিয়েছিল সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’৷ জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে ঋত্বিক চক্রবর্তীর পাশাপাশি দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়, সুরঙ্গণা বন্দ্যোপাধ্যায়, দুলাল লাহিড়ী, খেয়া চট্টোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, ভবানী মুখোপাধ্যায়-সহ প্রমুখকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি