রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে রেকর্ড শতরানের পুরস্কার পেলেন অভিষেক শর্মা। একলাফে ৩৮ ধাপ এগিয়ে এলেন। আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের তরুণ সেনসেশন। সিরিজের শেষ ম্যাচে ৫৪ বলে ১৩৫ রান করেন ২৪ বছরের ওপেনার। টি-২০ ক্রিকেটে ভারতীয় ব্যাটারের এটাই সর্বোচ্চ রান। বিধ্বংসী ব্যাটিং তাঁকে ক্রমতালিকায় অনেকটাই ওপরে তুলে দিয়েছে। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের থেকে মাত্র ২৬ রেটিং পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে অভিষেক। গত বছর টি-২০ অভিষেকের পর তরতর করে এগিয়ে যাচ্ছেন তরুণ ওপেনার। আগ্রাসী এবং ভয়ডরহীন ক্রিকেট ইতিমধ্যেই ভারতের টি-২০ দলে তাঁর জায়গা নিশ্চিত করেছে। সাম্প্রতিককালের পারফরমেন্স তাঁকে বিশ্বের সেরাদের তালিকায় প্রবেশ করতে সাহায্য করে। বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে অভিষেকের। টি-২০ দলে তাঁর সংযোজন টিম ইন্ডিয়ার শক্তি অনেকটাই বাড়িয়েছে। এই ফর্ম ধরে রেখে পাকাপাকিভাবে সাদা বলের ক্রিকেটে নিজের জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ তরুণ ওপেনারের সামনে।
অভিষেকের উত্থানে আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে তিনজন ভারতীয় ব্যাটার। তৃতীয় স্থানে তিলক বর্মা। পাঁচ নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব। শুধু ব্যাটিং বিভাগেই নয়, আইসিসি ক্রমতালিকায় বোলিংয়েও আধিপত্য বিস্তার করছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ১৪ উইকেট নিয়ে ব়্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে যান বরুণ চক্রবর্তী। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন রহস্য স্পিনার। চার ধাপ ওপরে উঠে ছয় নম্বরে চলে এসেছেন রবি বিষ্ণোই। একনম্বরে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতীয় অলরাউন্ডারদেরও। ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ৫১ নম্বরে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ৩৮ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে চলে এসেছেন শিবম দুবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি