রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ০০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বাংলা রঞ্জি ট্রফি থেকে বিদায় নিয়েছে। এই মরশুমে ঘরোয়া ক্রিকেটের শেষ ম্যাচ হয়ে গিয়েছে ইডেনে। কিন্তু হঠাতই কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। একঝাঁক তারকা ক্রিকেটারকে দেখার সুযোগ পেয়ে যাবে শহরের ক্রিকেট ভক্তরা। অনেকটা না চাইতেই পাওয়ার মতো। হরিয়ানার বিরুদ্ধে মুম্বইয়ের রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল লাহলি থেকে ইডেনে সরানো হল। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি ক্রিকেটের নন্দনকাননে খেলবেন অজিঙ্ক রাহানেরা। শেষ মুহূর্তে এই পরিবর্তনের কারণ জানায়নি বিসিসিআই। তবে শোনা যাচ্ছে, শীতকালে শিশিরের সমস্যা হয় এইসব জায়গাগুলোতে। যার প্রভাব পড়ে খেলায়। সেই কারণেই ম্যাচের স্থান বদল করা হয়েছে। ইডেনে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্ক নায়েক। তিনি বলেন, 'আমরা বিসিসিআইয়ের থেকে জানতে পেরেছি আমাদের কোয়ার্টার ফাইনাল ইডেনে হবে।'
কয়েকদিন আগেই ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে বাংলা। সেই মঞ্চেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ঋদ্ধিমান সাহা। এবার সপ্তাহান্তে একঝাঁক তারকা একত্রিত হবে ইডেনে। মুম্বই দলে রয়েছেন সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানে, শিবম দুবে এবং শার্দূল ঠাকুর। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন রাহানে। নেতৃত্বের দৌড়ে ভেঙ্কটেশ আইয়ারের পাশাপাশি সমানভাবে রয়েছেন তিনি। আইপিএলের দেড় মাস আগে তাঁর খেলা দেখার জন্য কি আগ্রহ প্রকাশ করবে কলকাতার ক্রিকেট ফ্যানরা? এককালীন কেকেআরের হয়ে খেলা সূর্যকুমার কি পুরোনো মাঠে ফর্মে ফিরতে পারবেন? বেশ কয়েকটা প্রশ্নের জবাব পাওয়া যাবে ইডেন থেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি