রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ০৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র দু'সপ্তাহ বাকি। তার আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভবত পাওয়া যাবে না প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউডকে। যার ফলে ১৫ জনের দলে তিনটে পরিবর্তন করতে হতে পারে। চোট পেয়ে মিচেল মার্শের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের ছিটকে যাওয়া দলের কাছে সেটব্যাক ছিল। এবার গোদের ওপর বিষফোঁড়া। কামিন্স এবং হ্যাজেলউড না খেলতে পারলে, অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। চোট ছিল অজি অধিনায়কের। এখনও বল করা শুরু করতেই পারেননি কামিন্স। বুধবার অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড দুই তারকা পেসারের চোটের আপডেট দেন। জানান, শেষপর্যন্ত কামিন্স খেলতে না পারলে, একজন নতুন অধিনায়ক বেছে নিতে হবে।
স্থানীয় রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকডোনাল্ড বলেন, 'প্যাট কামিন্স এখনও বোলিং শুরু করতে পারেনি। তাই ওকে পাওয়ার সম্ভাবনা কম। যার অর্থ, আমাদের একজন নতুন অধিনায়ক দরকার। স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে। নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এই দু'জনের মধ্যে একজনকে নিতে হবে। স্টিভ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ভাল অধিনায়কত্ব করেছে। একদিনের ক্রিকেটেও দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। তাই এই দু'জনের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে। তবে প্যাটির খেলার সম্ভাবনা খুবই কম। জস হ্যাজেলউডও ফিট নয়। আগামী কয়েকদিনের মধ্যেই মেডিকেল রিপোর্ট এসে যাবে। তারপরই নিশ্চিতভাবে জানা যাবে।' ১২ ফেব্রুয়ারির মধ্যে ১৫ জনের চূড়ান্ত দল আইসিসিকে জমা দিতে হবে। মার্শের পাশাপাশি কামিন্স এবং হ্যাজেলউডও ছিটকে গেলে, অস্ট্রেলিয়া দলে তিনটে পরিবর্তন করতে হবে। মার্শের পরিবর্ত হিসেবে আনক্যাপড অলরাউন্ডার মিচ ওয়েনকে নেওয়ার পরামর্শ দেন রিকি পন্টিং। পেসারদের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেতে পারেন সিন অ্যাবট এবং স্পেন্সার জনসন। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। অস্ট্রেলিয়ার গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি