শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৪৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় চারিদিকে এখন শুধু প্রেমের গুঞ্জন। লন্ডনে ছবির শুটিংয়ের মাঝে নাকি কাছাকাছি এসেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং জীতু কমল কমল। তাঁদের সম্পর্ক নিয়ে একসময় নানান জল্পনা শোনা গিয়েছিল। এই প্রথম তাঁদের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দুই তারকা। শুধু তাই নয়, জীতু কমলের পাশে দাঁড়িয়ে তাঁর নতুন সম্পর্কের জন্য শুভেচ্ছাও জানালেন শ্রাবন্তী।
সম্প্রতি, মুক্তি পেয়েছে অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘বাবুসোনা’ ছবির ঝলক ও গান। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, জীতু কমল, পায়েল সরকার সহ ছবির কলাকুশলীরা। অনুষ্ঠানে এসে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ জীতু-শ্রাবন্তী। ছবির শুটিংয়ের দরুণ লন্ডনে একসঙ্গে অনেকটা সময় কাটানোয় পরস্পরকে ভাল করে চিনেছেন তাঁরা। শ্রাবন্তী জানান, তিনি ভাবতেন জীতু কমল বেশ রাগী, সেটের বাইরে কথাবার্তাও হয়তো বলবেন না। তবে পরে অবশ্যই সেই ধারণা বদলে যায় অভিনেত্রীর। অন্যদিকে, মানুষ হিসাবেও শ্রাবন্তী যে কতটা ভাল, তা মুক্তকণ্ঠে জানালেন জীতু।
বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে তাঁদের প্রেমের গুঞ্জন। এ প্রসঙ্গে জীতুর মন্তব্য, “আমি যেমন অভিনয় করে আনন্দ পাই নিজের জন্য, তারপর দর্শকেরা আনন্দ পান, তেমনই সাংবাদিকেরা লিখে আনন্দ পান তাই এসব লেখেন। আমি তো ইচ্ছে করেই সামাজমাধ্যমে নানান ধরনের ছবি পোস্ট করি, যাতে সাংবাদিকেরা খবর লিখতে পারেন।” চুপ করে থাকেননি শ্রাবন্তীও- “এর থেকেই স্পষ্ট পর্দায় আমাদের জুটির কেমিস্ট্রি ঠিক কেমন হতে চলেছে যখন বাস্তবেই আমাদের সম্পর্ক নিয়ে এমন খবর ছড়িয়ে পড়েছে।”
নবনীতা দাসের সঙ্গে দাম্পত্য জীবনে বেশ কয়েক বছর আগেই ইতি টেনেছেন জীতু কমল। তবে গত মাসে নিজের ‘নতুন প্রেম’ নিয়ে ফলাও করে সমাজমাধ্যমে লিখেছেন 'অপরাজিত' নায়ক। তাঁর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছিল, বরফের মাঝে রহস্যময়ী নারীর হাতের উপর হাত রেখেছেন তিনি। সঙ্গে লিখেছিলেন, ‘‘ছয় বছর পর প্রেমে পড়লাম।’’ জীতুর এই ‘নতুন প্রেম’ নিয়ে কিন্তু মুখ খুলেছেন শ্রাবন্তী। “আমাকে অনেকেই বলেছেন ৬ বছর পর ফের নতুন করে প্রেমে পড়েছে জীতু। আমি শুভেচ্ছা জানিয়েছি, জীবনে ভাল থাকাটা খুব জরুরি। তাই প্রেম তো করতেই হবে।” কথা শেষ করেই হাসতে শুরু করেন অভিনেত্রী, তাতে যোগ দেন জীতু-ও। আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে-র দিনেই মুক্তি পাচ্ছে 'বাবুসোনা'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি