বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ ডিসেম্বর ২০২৩ ১৩ : ২২
বিয়ের জন্মদিনে লন্ডনে!
সোমবার বিয়ের ছ’বছর পূর্তি। লন্ডনে জমিয়ে উদযাপন করলেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা। কেক কাটা থেকে খানাপিনা— কিচ্ছু বাদ যায়নি। এদিন তাঁরা রংমিলন্তি কালো পোশাকে। সঙ্গী প্রিয় বন্ধুরা। তাঁদের প্রিয় ‘বীরুষ্কা’কে শুভেচ্ছা জানাতে এদিন অনুরাগীরা নায়িকার বলা সংলাপ নতুন করে সামাজিক পাতায় ছড়িয়ে দিয়েছেন। ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে তাঁর সংলাপ ‘ব্রেড পকোড়ে কি কসম কভি ধোঁকা নহি দুঙ্গা’ বিবাহবার্ষিকী উপলক্ষে নতুন করে ভাইরাল।
বারবার তিনবার
একটা করে ছবি মুক্তি পেয়েছে। শাহরুখ খান একবার করে বৈষ্ণো দেবী মন্দিরে গিয়েছেন। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর ‘ডানকি’। এবারেও তিনি বৈষ্ণোদেবী মন্দিরে। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানির ছবি। জম্মুর রাস্তায় কালো হুডি দেওয়া জ্যাকেট পরে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে।
জুটিতে মন্দিরে
চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়াকে নিয়ে বাবা মহাকালের মন্দিরে জাহ্নবী কাপুর। দু’জনকে একসঙ্গে পুজো দিতে দেখা গিয়েছে। গুঞ্জন, খুব শিগগিরিই হয়তো বিয়ে করবেন তাঁরা। তাই আগাম মন্দিরে গিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিচ্ছেন। জাহ্নবী-শিখর ভস্ম আরতিতেও অংশ নেন।
রজনীকান্তের জন্মদিনে যজ্ঞ
মঙ্গলবার ৭৩-এ পা দিলেন রজনীকান্ত। অমিতাভ বচ্চন, কমল হাসান-সহ তাবড় তারকা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। সোমবার মধ্যরাত থেকে অনুরাগীরা উদযাপনে মেতেছেন। ‘থালাইভা’র বাড়ির সামনে আতসবাজি পুড়িয়েছেন তাঁরা। অভিনেতার প্রতিকৃতি দুধ দিয়ে স্নান করিয়েছেন। এছাড়া, দীর্ঘায়ু কামনা করে যজ্ঞ, হাতে কর্পূরের বল পোড়ানোর মতো উদযাপনও করেছেন।
ক্রিকেট দলের মালিক
অক্ষয়কুমার এবার ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের শ্রীনগর দলের মালিক। এটি টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট। অনুষ্ঠিত হবে আগামী মার্চে। আনুষ্ঠানিক ঘোষণার পর ক্রীড়া কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বলিউড অভিনেতা।
জারিনের জামিন
নারকেলডাঙ্গা থানায় নথিভুক্ত প্রতারণার মামলায় জামিন পেলেন জারিন খান। সোমবার কলকাতার সিটি কোর্ট জামিন মঞ্জুর করেন। বদলে শর্ত বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে। অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, শিয়ালদহ আদালত তাঁকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। এবং কলকাতা পুলিশের আগাম অনুমতি না নিয়ে তাকে দেশের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়াও, জারিনকে আদালতের প্রত্যেক শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি