রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অবসরের চাপ রোহিতের ওপর, ভবিষ্যৎ নিয়ে বার্তা বোর্ডের

Sampurna Chakraborty | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৫৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানান রোহিত শর্মা। তারই পুনরাবৃত্তি হতে পারে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন রোহিত। ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ শুরুর আগে এমনই শোনা যাচ্ছে। দীর্ঘদিন ধরে ফর্মের ধারেকাছে নেই ভারত অধিনায়ক। বর্ডার-গাভাসকর ট্রফির শেষে লাল বলের ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান। কিন্তু এবার হয়তো সেটা আর হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন রোহিত, সেটা স্পষ্ট জানাতে নির্দেশ দিয়েছে বিসিসিআই। ২০২৭ একদিনের বিশ্বকাপের ব্লু প্রিন্ট তৈরি করতে চাইছে বোর্ড। তার আগে রোহিতের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চায় তাঁরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, টেস্ট এবং একদিনের ক্রিকেটে দ্রুত পরিবর্তন আনতে চাইছে বিসিসিআই। দুই ফরম্যাটেই একজন স্থায়ী অধিনায়কের খোঁজ চলছে। সেই কারণেই রোহিতকে ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে বলা হয়েছে। তবে বিরাট কোহলির ক্ষেত্রে আরও কিছু দিন অপেক্ষা করতে রাজি বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট।

বোর্ডের এক সূত্র জানান, 'আগের নির্বাচনী বৈঠকে এই বিষয়ে নির্বাচক এবং বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা হয় রোহিতের। ওকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর জন্য। পরের বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে প্রবেশ করার আগে টিম ম্যানেজমেন্টের নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে। মসৃণ পরিবর্তনের জন্য সকলের মতামত এক হওয়া উচিত।' টেস্ট অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে যশপ্রীত বুমরা। তবে তারকা পেসারের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। শুভমন গিলও রয়েছে তালিকায়। তবে তাঁর ফর্ম বোর্ডকে আশ্বস্ত করতে পারছে না। ভবিষ্যতের জন্য ঋষভ পন্থ এবং যশস্বী জয়েসওয়ালের কথাও ভাবা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, 'বুমরার লম্বা টেস্ট সিরিজ বা একটা মরশুম পুরো খেলা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচকরা স্থায়ী বিকল্প চাইছে। সেই কারণে শুভমন গিলের কথা ভাবা হচ্ছে। তবে তাঁর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন আহামরি হয়নি। দৌড়ে রয়েছেন ঋষভ পন্থও। যশস্বী জয়েসওয়ালকে এই ভূমিকার জন্য তৈরি করা হতে পারে।' তবে ভবিষ্যতের অধিনায়ক যেই হোক না কেন, ভারতীয় দলে রোহিত শর্মার মেয়াদ যে ফুরিয়ে এসেছে, সেটা বোঝাই যাচ্ছে। হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিই হিটম্যানের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে চলেছে। পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া