রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ১৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ শুরুর আগে শিরোনামে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। তবে কোনও ক্রিকেটীয় কারণে নয়, বেঙ্গালুরুর রাস্তায় একজন অটো চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাহুল দ্রাবিড়। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। ঠিক কী ঘটেছিল? মঙ্গলবার বিকেলে মাল বোঝাই করা অটোর সঙ্গে ধাক্কা খায় কিংবদন্তি ক্রিকেটারের গাড়ি। তাতেই মেজাজ হারান দ্রাবিড়। নিজের মাতৃভাষায় অটো চালকের সঙ্গে ঝগড়া করতে দেখা যায় ভারতীয় দলের প্রাক্তন কোচকে। সেই ভিডিও তোলেন একজন পথচারী। ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। তবে গাড়ি দ্রাবিড় চালাচ্ছিলেন কিনা বোঝা যায়নি। ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনাটি সন্ধে সাড়ে ছ'টা নাগাদ ঘটেছে।
একটি সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর ব্যস্ততম রাস্তা কানিংহ্যাম রোডে এই ঘটনা ঘটে। সূত্রের খবর অনুযায়ী, ইন্ডিয়ান এক্সপ্রেস জংশন থেকে হাই গ্রাউন্ডের দিকে যাচ্ছিলেন দ্রাবিড়। ট্র্যাফিক সিগন্যালে তাঁর গাড়ি দাঁড়িয়ে থাকাকালীন পেছন থেকে এসে ধাক্কা মারে অটো। জানা গিয়েছে, ঘটনাস্থল ছাড়ার আগে অটো ড্রাইভারের মোবাইল নম্বর দেন দ্রাবিড়। অটোর রেজিস্ট্রেশন নম্বরও নেন তিনি। তবে এখনও কোনও কেস ফাইল করা হয়নি। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে ব্রেক নিয়ে কিছু বলতে শোনা যায় দ্রাবিড়কে। সাধারণত শান্ত স্বভাবের। খেলোয়াড় জীবনও মাথা গরম করতে সচরাচর দেখা যায়নি প্রাক্তন তারকাকে। বচসায় জড়ানো দূর অস্ত। তাই ভিডিওয় দ্রাবিড়কে এই ভূমিকায় দেখে অবাক নেটিজেনরা। প্রসঙ্গত, টিম ইন্ডিয়াকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পর হেড কোচের পদ থেকে সরে যান দ্রাবিড়। আবার ফেরেন আইপিএলে। হেড কোচ হিসেবে রাজস্থান রয়্যালসে যোগ দেন। আইপিএলের মেহা নিলামে ছিলেন। যেখানে ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে কিনে কনিষ্ঠতম ক্রিকেটারকে নেওয়ার রেকর্ড গড়ে রাজস্থান রয়্যালস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি