রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ১১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর মরিয়া চেষ্টা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু এই বিষয়ে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচ জানিয়ে দিলেন, সম্পূর্ণ ফিট না হওয়া পর্যন্ত শুধুমাত্র একটা টুর্নামেন্টের জন্য তাড়াহুড়ো করা উচিত হবে না। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে বলেই ধারণা শাস্ত্রীর। অতীতে চোটের ইতিহাস অনুযায়ী, বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব সন্তর্পনে করতে হবে। কোহলিদের প্রাক্তন কোচ জানান, সামনে ভারতীয় দলের ঠাসা সূচি রয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র একটা টুর্নামেন্টের জন্য বুমরাকে নিয়ে ঝুঁকি নিলে ভবিষ্যতে তার প্রভাব পড়তে পারে। রবি শাস্ত্রী বলেন, 'আমার মতে খুব ঝুঁকি নেওয়া হয়ে যাবে। সামনে ভারতীয় দলের ঠাসা সূচি। ক্রিকেটজীবনের এই পর্যায় শুধুমাত্র একটা ম্যাচের জন্য ওকে নিয়ে এসে প্রত্যাশার বোঝা ছাপিয়ে দেওয়া ঠিক হবে না। সবাই ভাববে ও এসেই স্বমহিমায় ফিরবে। চোট থেকে ফিরে সঙ্গে সঙ্গে পারফর্ম করা সহজ নয়।'
কয়েকদিন আগে রবি শাস্ত্রী এবং রিকি পন্টিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁদের সম্ভাব্য বিজয়ী বেছে নিয়েছিলেন। ভারত এবং অস্ট্রেলিয়া ছিল দুই ধারাভাষ্যকারের ফেভারিট। কিন্তু বুমরা না খেলতে পারলে, ভারতের সম্ভাবনা অনেকটাই কমে যাবে বলে মনে করছেন দুই প্রাক্তনী। রবি শাস্ত্রী বলেন, 'বুমরা সম্পূর্ণ ফিট না হলে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সম্ভাবনা ৩০-৩৫ শতাংশ কমে যাবে। ও পুরো ফিট থাকলে, ডেথ ওভারগুলো নিয়ে নিশ্চিন্ত থাকা যায়। তাহলে পুরো বিষয়টাই অন্যরকম হয়।' বুমরা খেলতে না পারলে ভারতের সম্ভাবনা কমবে মনে করলেও, মহম্মদ সামিকে নিয়ে আসার আলো দেখছেন। জানান, তাঁর ফিটনেস ইংল্যান্ড সিরিজে পরীক্ষিত হবে। বুমরার অনুপস্থিতিতে সামি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শাস্ত্রী বলেন, 'ভারত সামিকে তিনটে ম্যাচেই খেলবে, না শুধু প্রথম এবং তৃতীয় ম্যাচে খেলাবে সেটা দেখার অপেক্ষায় আছি। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে। ওকে কড়া পর্যবেক্ষণে রাখা হবে। চার ওভার বল করার সঙ্গে দশ ওভারের অনেক পার্থক্য আছে। তারপর ফিল্ডিং করতে পারে কিনা দেখতে হবে।' চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামির পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেন পন্টিং।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি