রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ২১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: লাল হলুদ সমর্থকদের জন্য সুখবর। ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে যোগ দিলেন আনোয়ার আলি। চোটের জন্য তিন সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন লাল হলুদের রক্ষণের প্রধান স্তম্ভ। খেলতে পারেননি আইএসএলের ফিরতি ডার্বি। দলের সঙ্গে গুয়াহাটিতেও যাননি। এবার চোটমুক্ত হয়ে আবার মাঠে ফিরলেন। মঙ্গলবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন আনোয়ার। মূলত রিহ্যাব করেন। এদিন মোহনবাগানের অনুশীলনও ছিল যুবভারতীতে। পুরোনো সতীর্থ বিশাল কাইত, দীপক টাংরিদের সঙ্গে দেখা হয় আনোয়ার আলির। সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি দাঁড়িয়ে গল্প করতে দেখা যায় দুই প্রধানের ফুটবলারদের। ছিলেন প্রভসুখন গিলও। আনোয়ারকে নিয়ে দুই প্রধানের সমর্থকদের মধ্যে তিক্ততা বাড়লেও, ফুটবলারদের মধ্যে সম্পর্ক একই রয়েছে।
মঙ্গলবারের পড়ন্ত বিকেলে যুবভারতীতে একটু ভিন্ন চিত্র দেখা যায়। পাশাপাশি মাঠে দুই দলের অনুশীলন ছিল। মোহনবাগান সমর্থকদের সেলফির আবদার মেটান ক্লেইটন সিলভা। চোটের জন্য গোয়ার বিরুদ্ধে খেলতে পারেননি ইস্টবেঙ্গলের অধিনায়ক। দলের সঙ্গে গেলেও গ্যালারিতে বসেই খেলা দেখেন। গোয়ার মাঠে তাঁদের বিরুদ্ধে ড্র লাল হলুদের নৈতিক জয়। শনিবার ঘরের মাঠে চেন্নাইনের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। চোট সারিয়ে অনুশীলনে যোগ দিলেও সেই ম্যাচে আনোয়ারকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। ক্লেইটনও অনিশ্চিত। তবে ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া থাকবেন অস্কার ব্রুজো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি