রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'ইগো দেখানোর চেষ্টা করছে,' তারকা উইকেটকিপারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Sampurna Chakraborty | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন। সাত ম্যাচের মধ্যে তিনটে শতরান করেন। মনে হয়েছিল, ধারাবাহিকতার অভাবের যে তকমা গাঁয়ের সঙ্গে সেঁটে গিয়েছে, সেটা থেকে বোধহয় এতদিনে মুক্তি পেলেন সঞ্জু স্যামসন। কিন্তু ইংল্যান্ড সিরিজে আবার যে কে সেই! পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ফের ডাহা ব্যর্থ ভারতীয় উইকেটকিপার ব্যাটার। পাঁচ ম্যাচে মাত্র ৫১ রান। ফর্ম নিয়ে আবার সমালোচনার তীরে বিদ্ধ সঞ্জু। ইংল্যান্ডের বিরুদ্ধে বেশ কয়েকটা ইনিংসে একইভাবে আউট হয়েছেন। যা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত এবং রবিচন্দ্রন অশ্বিন। ৪-১ এ সিরিজ জেতা প্রমাণ করছে, সার্বিকভাবে ভাল খেলছে ভারতীয় দল। কিন্তু সঞ্জুর খারাপ ফর্ম প্রশ্ন তুলছে। সিরিজে ইডেন গার্ডেনে তাঁর সর্বোচ্চ রান। ২৬ করেছিলেন ভারতীয় ওপেনার। 

তার এইভাবে বারবার আউট হওয়া মেনে নিতে পারছেন না অশ্বিন। নিজের ইউ টিউব চ্যানেলে তিনি বলেন, 'একজন ব্যাটার হিসেবে সঞ্জু এইভাবে আউট হতে থাকলে ওর মনের ওপরও একটা চাপ পড়বে। না চাইলেও এই নিয়ে ভাবতে বাধ্য হবে। বোলার ভাল বল করছে? না আমার কোনও খামতি রয়েছে? এই প্রশ্ন মনে ঘুরবে। আমি কি মানিয়ে নিতে পারব? এত প্রশ্ন উঠলে, বিষয়টা কঠিন হয়ে যাবে।' প্রাক্তন ভারত অধিনায়ক এবং মুখ্য নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তও স্যামসনের বর্তমান ফর্ম নিয়ে বিরক্ত। বারবার একইভাবে আউট হওয়ার জন্য তাঁর মুন্ডুপাত করলেন। শ্রীকান্ত বলেন, 'সঞ্জু স্যামসন বাস মিস করে গিয়েছে। পঞ্চমবার একইভাবে আউট হয়েছে। একই শট খেলে আউট হয়েছে। আমার মনে হয়, ও নিজের ইগো দেখানোর চেষ্টা করছে। ও হয়তো বলার চেষ্টা করছে, এই শট ও খেলবেই। ইগো দেখাচ্ছে? না সত্যিই হিমশিম খাচ্ছে? আমি নিশ্চিত নয়।' পঞ্চম টি-২০ তে তর্জনীর হাড়ে চিড় ধরে সঞ্জুর। এক মাসের বেশি মাঠের বাইরে থাকতে হবে। যার ফলে আইপিএলের প্রস্তুতির যথাযত সময় পাবে না। শ্রীকান্ত মনে করেন, যশস্বী জয়েসওয়ালকে দিয়ে ইনিংস ওপেন করানো উচিত। টি-২০ সিরিজে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ছিলেন ধ্রুব জুরেল। আইপিএলের পর টি-২০ দলে ঢুকে পড়তে পারেন ঋষভ পন্থও। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া