রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফিতে পার্থক্য গড়ে দেবে কোহলি-রোহিতের ফর্ম, দাবি প্রাক্তন সতীর্থের

Sampurna Chakraborty | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৪৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে ফর্মের ধারেকাছে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর রঞ্জিতেও রান পায়নি দুই তারকা ক্রিকেটার। কিন্তু সুরেশ রায়নার দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সাফল্যে বড় ভূমিকা নেবে বিরাট এবং রোহিত। সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানান দুই তারকা ক্রিকেটারের এককালীন সতীর্থ। রায়না বলেন, '২০২৩ একদিনের বিশ্বকাপের পর রোহিত শর্মার স্ট্রাইক রেটে উন্নতি হয়েছে। তারপর থেকে ১১৯-১২০ স্ট্রাইক রেটে রান করছে। ভারতের সেরা একদিনের ক্রিকেটের ব্যাটারদের মধ্যে অন্যতম। রোহিত এবং বিরাটের ক্ষেত্রে বলব, অতীতের রেকর্ড ওদের আত্মবিশ্বাস দেবে। ওরা একে অপরের পরিপূরক। দু'জনের বড় রান তোলার দক্ষতা আছে। ওদের পারফরম্যান্সের ওপর অনেকটাই নির্ভর করছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য।' 

ছন্দে না থাকলেও রোহিতের থেকে আগ্রাসী ক্রিকেট চান রায়না। তাঁর অধিনায়কত্বেরও প্রশংসা করেন। রায়না বলেন, 'আমার মতে রোহিতের আগ্রাসী ক্রিকেট খেলা উচিত। একদিনের বিশ্বকাপে কিভাবে ব্যাট করেছে আমরা দেখেছি। ফাইনালেও আক্রমনাত্মক ক্রিকেট খেলেছে। তাই আমার মনে হয়, ও একই মনোভাব নিয়ে নামবে। প্রশ্ন হল, ওর সঙ্গে কে ওপেন করবে? শুভমন গিল? ওরা একসঙ্গে খেললে আগ্রাসী ক্রিকেট খেলে। রোহিত শর্মা একজন আক্রমনাত্মক অধিনায়ক। বোলারদের খুব ভাল ব্যবহার করে। বিশ্বকাপে সঠিক সময় মহম্মদ সামিকে আনে। স্পিনারদের ভালভাবে ব্যবহার করে। রোহিত রান পেলে তার প্রতিফলন নেতৃত্বে পড়ে। অধিনায়ক হিসেবে এটাই ওর শেষ আইসিসি টুর্নামেন্ট হতে পারে। জিততে পারলে, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে চারটে আইসিসি ট্রফি জেতার নজির গড়বে। এটা করতে মরিয়া থাকবে। তবে পাশাপাশি রানে ফেরাও ওর জন্য গুরুত্বপূর্ণ।'

দুবাইয়ের পিচ পেসারদের সাহায্য করলেও,‌ স্পিনারদের জন্যও কিছু রয়েছে। রায়না মনে করেন, একদিনের ক্রিকেটে তাঁর কার্যকারিতার জন্য প্রথম স্পিনার হিসেবে সুযোগ পাবেন রবীন্দ্র জাদেজা। তবে জানান, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলকেও ফর্মে থাকতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। রায়না মনে করেন, এই সিরিজই বিরাট কোহলিকে ছন্দে ফেরাবে। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর সবচেয়ে বেশি রান। সেটা কোহলিকে মোটিভেট করবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া