রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Vishal Kaith will be rewarded for his record clean sheet

খেলা | রেকর্ড ক্লিন শিটের জন্য বিশেষ সম্মান পাচ্ছেন বিশাল কাইথ, পাঞ্জাব ম্যাচের আগে অতিরিক্ত সতর্ক মোহনবাগান

Kaushik Roy | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২৩Krishanu Mazumder

কৌশিক রায়: হিসাব বলছে আর মাত্র দশ পয়েন্ট পেলেই লিগ শিল্ড উঠবে মোহনবাগানের হাতে। কিন্তু সেসব নিয়ে বিন্দুমাত্র চিন্তাভাবনা করছেন না সবুজ-মেরুন  কোচ হোসে মলিনা। 

স্প্যানিশ মায়েস্ত্রোর মাথায় এখন ঘুরপাক খাচ্ছে শুধু বুধবারের ম্যাচ। সেই ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করাই তাঁর চিন্তায় চেতনায়।  

ম্যাচের আগের দিন ফুরফুরে মেজাজে মোহনবাগান। জানা গেল, পাঞ্জাব ম্যাচের আগে আইএসএলের তরফে বিশেষ সম্মান পাচ্ছেন বিশাল কাইথ। ৫০ ক্লিন শিটের জন্য তাঁকে জার্সি দিয়ে সম্মান জানানো হবে। সাংবাদিক সম্মেলনে মলিনা জানালেন, ''গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ মিনিটে গোল করে জিতেছে পাঞ্জাব। অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে নামবে পাঞ্জাব। ফলে কঠিন ম্যাচ হবে। ওরা কঠিন প্রতিপক্ষ। কিন্তু পাঞ্জাবও আমাদের নিয়ে ভাববে। আমার লক্ষ্য শুধু তিন পয়েন্ট। লিগ শিল্ড নিয়ে এখনই ভাবছি না।'' 

লুকা ম্যাজিয়েনদের বিরুদ্ধে মোহনবাগান আলড্রেড, আপুইয়াকে পাচ্ছে না। তবে সবুজ-মেরুনের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। ফলে, প্রধান দুই খেলোয়াড়ের না থাকা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না মলিনা। তিনি বলেন, ''আমি নিজে টিম গেমে বিশ্বাসী। আমার দলের ফুটবলাররাও তাই। আমাদের কাছে বিকল্প ফুটবলার রয়েছে যারা মাঠে নামার জন্য তৈরি। গত ম্যাচে আলবার্তো ছিল না তার জায়গায় দীপেন্দু ভাল খেলেছে। আলবার্তো পাঞ্জাব ম্যাচে খেলার জন্য ফিট।''

 আলবার্তো ফিট হলেও অনিরুদ্ধ থাপার ফিট হতে এখনও  এক থেকে দু'সপ্তাহ সময় লাগবে। 

এদিন পাঞ্জাব কোচ ডিল্পেরিস জানিয়ে গেলেন, তাঁর কাছে মোহনবাগানের সবথেকে বিপজ্জনক ফুটবলার কামিংস। পাশাপাশি, বাগানের ফুটবলারদের গতি, কোয়ালিটিও চিন্তায় রাখবে তাঁকে। 

মলিনা আবার ঠিক উলটো। আলাদা করে কোনও ফুটবলারকে নিয়ে ভাবতে চান না তিনি। টিমগেমে তিন পয়েন্ট তুলে নেওয়াই তাঁর কাছে প্রধান লক্ষ্য। 

সবুজ মেরুনের মাঝমাঠের ব্রিগেডিয়ার সাহাল আব্দুল সামাদ আবার জানিয়ে গেলেন, ''পাঞ্জাব জিততে এসেছে ঠিকই, কিন্তু আমরাও ছেড়ে কথা বলব না।'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া