রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত বোলিং একদিনের দলের দরজা খুলে দিল। একদিনের সিরিজের দলে ডাক পেলেন বরুণ চক্রবর্তী। সিরিজ শুরুর আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন কেকেআরের রহস্য স্পিনার। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে দারুণ ছন্দে ছিলেন। যার পুরস্কার পেলেন। প্রাথমিকভাবে একদিনের সিরিজের দলে তাঁকে রাখা হয়নি। কিন্তু নাগপুরে দলের সঙ্গে প্র্যাকটিস করতে দেখা যায় বরুণকে। বৃহস্পতিবার এখানেই প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। কয়েকদিন আগে পর্যন্তও শোনা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেতে পারেন বরুণ। কিন্তু শেষপর্যন্ত তাঁকে না নেওয়ার সিদ্ধান্ত নেন অজিত আগরকর সহ বোর্ডের বাকি নির্বাচকরা। এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলেও ছিলেন না তিনি। তবে তাঁকে দলের সঙ্গে প্র্যাকটিস করতে দেখে অন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ তে সিরিজ সেরা হন বরুণ। ৫ ম্যাচে ১৪ উইকেট তুলে নেন। এই পারফরম্যান্সই তাঁর জন্য একদিনের দলের দরজা খুলে দিয়েছে। কিন্তু এখনও একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি রহস্য স্পিনারের। তবে ইংল্যান্ড সিরিজে সেই সম্ভাবনা রয়েছে। তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখতে চান রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউ টিউব চ্যানেলে এই কথা জানান তারকা ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। যার অঙ্গ নন বরুণ। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে। সেই দলে সুযোগ পেতে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচেও নির্বাচকদের নজর কাড়তে হবে। তবে সিরিজের প্রথম ম্যাচে বরুণ সুযোগ পাবেন কিনা এখনও জানা নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি