রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: একটা আউট ভাগ্য বদলে দিয়েছে হিমাংশু সাংওয়ানের। প্রায় ১২ বছর পরে রঞ্জি খেলতে নামা কোহলির স্টাম্প উড়িয়ে দেন রেলওয়েজের বোলার সাংওয়ান।
কোহলিকে আউট করার বুদ্ধি তাঁকে দিয়েছিলেন এক বাস ড্রাইভার। অফস্টাম্পের বাইরের লাইনে কোহলির দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতার কথা মাথায় রেখেই সাংওয়ান বোল্ড করেন তারকা কোহলিকে।
রহস্য ফাঁস করে রেলওয়েজের বোলার বলছেন, ''খেলা শুরুর আগে থেকেই বিরাট কোহলি ও ঋষভ পন্থের দিল্লির হয়ে খেলা নিয়ে কথা হচ্ছিল। আমরা জানতাম না ম্যাচটা সরাসরি সম্প্রচার করা হবে। আমরা ধীরে ধীরে জানতে পারি পন্থ খেলবে না। কিন্তু কোহলি খেলবে। আমি রেলওয়েজের পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছিলাম।''
সাংওয়ান শুধু যে কোহলিকে বোল্ড করেন, তা নয়। একসঙ্গে প্রায় তিরিশ হাজার দর্শককে মাঠছাড়া করেন সাংওয়ান। তিনি বলেন, ''আমরা যে বাসে যাচ্ছিলাম, সেই বাসের ড্রাইভার বলেছিলেন বিরাটকে চতুর্থ-পঞ্চম স্টাম্পের লাইনে বল করলে আউট হবে। আমার নিজের উপরে বিশ্বাস ছিল। অন্যের দুর্বলতা নিয়ে বেশি না ভেবে নিজের শক্তির উপরে জোর দিয়েছিলাম। আমি নিজের শক্তির উপরে ভরসা রেখে বল করেছিলাম এবং কোহলির উইকেট পাই।''
২৯ বছর বয়সী হিমাংশু সাংওয়ানের জন্ম দিল্লিতেই। ১৯৯৫ সালের ২ সেপ্টেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর বিজয় হাজারে ট্রফির মাধ্যমে রেলওয়েজের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টি-টোয়েন্টি অভিষেক এবং রঞ্জি ট্রফিতে অভিষেক করেন। দিল্লির বিরুদ্ধে এই ম্যাচের আগে, তিনি ২৩টি রঞ্জি ট্রফি ম্যাচে ৭৭টি উইকেট, ১৭টি বিজয় হাজারে ম্যাচে ২১টি উইকেট এবং ৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৫টি উইকেট নিয়েছিলেন। শুধু তাই নয়, রেলের চাকরি পাওয়ার আগে সাংওয়ান খেলেছেন দিল্লির হয়েছে।
সেই সাংওয়ান তারকা কোহলি সম্পর্কে আরও বলেন, ''আমাদের ইনিংস শেষ হওয়ার পরে ড্রেসিং রুমে যাচ্ছিলাম, সেই সময়ে বিরাট কোহলি মাঠে আসছিল। আয়ুষ বাদোনি আর বিরাট কোহলি মাঠেই ছিল। আমাকে দেখে বিরাট ভাইয়া হাত ধরে বলে, ''খুব ভাল বল করেছো।''
পরে মধ্যাহ্ন বিরতির সময়ে দিল্লির ড্রেসিং রুমে সাংওয়ান যান কোহলির সই সংগ্রহের জন্য। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে সাংওয়ান বলেন, ''যে বলে আমি বিরাট ভাইয়াকে বোল্ড করেছিলাম, সেই বল নিয়েই সই সংগ্রহ করতে যাই বিরাট ভাইয়ার কাছে। বিরাট ভাইয়া আমার কাছে জানতে চায়, এটাই কি সেই বল। পরে আমাকে বলে, তুই তো মজা পেয়ে গিয়েছিস রে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি