রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

let the torch illuminates in full scale, eight East Bengal supporters take a holy bath at Mahakumbh

খেলা | মশালের আলোয় দূর হোক মালিন্য, মহাকুম্ভে পূণ্যস্নান ইস্টবেঙ্গল ভক্তদের

KM | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৩১Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: তাঁদের শ্বাসপ্রশ্বাসে কেবলই ইস্টবেঙ্গল। লাল-হলুদের সুখে তাঁর সুখী। ইস্টবেঙ্গলের দুঃখে দুখী। 

কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই বিশ্বাসের বশবর্তী হয়েই আট ইস্টবঙ্গল ভক্ত পৌঁছে গিয়েছিলেন মহাকুম্ভে। 

মহাকুম্ভে পূণ্যস্নান করেন তাঁরা। মহাকুম্ভে স্নান করে পূণ্য অর্জন করার পাশাপাশি মাতৃসমা ক্লাবের দুঃসময় কাটানো ছিল তাঁদের উদ্দেশ্য।  

ইস্টবেঙ্গল ভক্ত অভিজিৎ রায় বলছিলেন, ''মনের বিশ্বাস নিয়েই ছুটে গিয়েছিলাম মহাকুম্ভে।  যেদিন রওনা হয়েছিলাম, সেদিন ছিল ইস্টবেঙ্গল-মুম্বই সিটি ম্যাচ। আমাদের ক্লাব ড্র করে। দলে চোটআঘাত ছিল, প্রথম এগারো স্থির করতেই সমস্যায় পড়তে হয়েছিল আমাদের কোচ অস্কার ব্রুজোঁকে। তবুও ড্র করে ফিরেছে ইস্টবেঙ্গল। সব দিক থেকেই আমাদের যাত্রাটা ইতিবাচক ছিল বলেই এখন মনে হচ্ছে।'' 

আইএসএলের পৃথিবীতে ইস্টবেঙ্গল ভাল জায়গায় নেই। গত কয়েকবছর ধরেই খারাপ সময় ইস্টবেঙ্গলের নিত্যসঙ্গী। চলতি মরশুমের গোড়া থেকেই বিপর্যয়। সব দেখে শুনে অত্যন্ত হতাশ লাল-হলুদ পৃথিবী। 

মাতৃসমা ক্লাবে যাতে সুদিন ফিরে আসে, তার জন্য নিরন্তর প্রার্থনা করে চলছেন ভক্তরা। অভিজিৎ বলছিলেন, ''মহাকুম্ভ বলেই আরও জোরালো হয় আমাদের যাওয়া। নিজেরা যখন যাচ্ছি, তখন মাতৃসমা ইস্টবেঙ্গল ক্লাবকে কেন সঙ্গে নেব না।'' 

প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতি ১৪৪ বছরে আসে মহাকুম্ভ। এবার সেই বিরল যোগ। অভিজতের কথায়, ''ইস্টবেঙ্গল ক্লাব পূণ্যভূমি। মহাকুম্ভ স্নানের মাধ্যমে সুসময় ফিরবে ক্লাবে।'' 

আশাবাদের স্বপ্ন দেখছেন সমর্থকরা। দেখতে তো পারেনই। ১২ বছরের অনন্ত প্রতীক্ষার পরে সুপার কাপ এসেছিল লাল-হলুদে। তাহলে অন্ধকার সরণীর শেষে আলোর দেখা পাবে না কেন! 

ওই আট ইস্টবেঙ্গল সমর্থক মনে করেন, খারাপ সময়, হতশ্রী অবস্থা কাটিয়ে উঠে স্বমহিমায় ফিরবে ইস্টবেঙ্গল। ঝলসে উঠবে লাল-হলুদ। মশালের শিখা দূর করবে সব মালিন্য। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া