শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shah Rukh Khan makes emotional request to fans for Aryan Khan at netflix event

বিনোদন | আরিয়ানের প্রথম পরিচালনা, দু’হাত জড়ো করে আবেগপ্রবণ শাহরুখ, রাখলেন এই বিশেষ আর্জি

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ০৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ায় পা রাখতে চলেছেন আরিয়ান খান। সৌজন্যে নেটফ্লিস্ক।  এই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ দ্য বা**ডস অব বলিউড। সোমবার নেটফ্লিক্সের এক অনুষ্ঠানে আরিয়ানের সঙ্গে হাজির ছিল গোটা খান পরিবার -শাহরুখ, গৌরী, সুহানা। এই অনুষ্ঠানের মঞ্চে উঠে প্রথমবার আরিয়ানের প্রজেক্টের কথা ঘোষণা করেন ‘বাদশাহ’। পাশাপাশি নিজের ছেলে-মেয়ের জন্য দর্শকের কাছে একটি অনুরোধ জানালেন তিনি। বলা ভাল, প্রার্থনা করলেন। 

 

শাহরুখের কথায়, “আমার ছেলে আরিয়ান পরিচালক হিসাবে নিজের যাত্রা শুরু করতে চলেছে, আমার মেয়ে অভিনেত্রী হওয়ার চেষ্টা শুরু করেছে... আমাকে আপনারা যা ভালবাসা দিয়েছেন, তার ৫০ শতাংশও যদি ওরা পায়, সেটাই অনেক হবে।” এছাড়াও ছেলের ডেবিউ প্রজেক্টের প্রশংসা শোনা গেল তাঁর মুখে। নিজস্ব ছন্দে ‘পাঠান’ বলে উঠলেন, “এই সিরিজের কয়েকটি পর্ব দেখেছি। এটুকু বলতে পারি, দারুণ মজার। খুব খেটেখুটে কাজ করেছে ওরা। আর একটা কথা, আমার রসিকতায় অনেকের খারাপ লাগে, তাই আজকাল রসিকতা করাই ছেড়ে দিয়েছি। বরং সেই দায়িত্ব অর্পণ করেছি ছেলের উপর। বলেছি, যা বাবার নাম উজ্জ্বল কর!”

 

 

‘ড্রামা’ ঘরানার স্বাদের হলেও ‘দ্য বা**ডস অব বলিউড’-এ হাসির উপাদানও ঠাসা রয়েছে। বাস্তবতার ছোঁয়া রয়েছে। বলিউডে অভিনেতা হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার যে সংগ্রাম থাকে নতুন অভিনেতা-অভিনেত্রীদের, তারই গল্প শোনাবে‌ এই সিরিজ। মুম্বই এবং তার আশেপাশের অঞ্চলেই সারা হয়েছে শো-এর শুটিংপর্ব। সাকুল্যে ছ’টি পর্ব থাকবে এই শোতে।  এই সিরিজে অতিথি শিল্পী হিসাবে থাকতে পারেন শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং, করণ জোহর এবং ববি দেওল। 

 

উল্লেখ্য, বছর দেড়েক আগে শাহরুখ খানকে নিয়ে নিজের পোশাক সংস্থার একটি বিজ্ঞাপনের শুট সেরেছিলেন আরিয়ান। নেট দুনিয়ায় যথেষ্ট সমাদৃত হয়েছিল আরিয়ানের পরিচালনা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া