রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | একটা সইয়েই বদলে যেতে পারত বিশ্ব ফুটবলের ইতিহাস! বিশাল রহস্য ফাঁস করে বসলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Kaushik Roy | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: প্রায় ১৬ বছর ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। কিন্তু কেরিয়ারের সায়াহ্ণে এসে এমন এক রহস্য ফাঁস করলেন সিআরসেভেন যাতে কিনা বদলে যেতে পারত গোটা ফুটবলের ইতিহাস। এই ঘটনা ঘটলে হয়তো রোনাল্ডা আর মেসির এই প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী থাকতে পারতেন না ফুটবলপ্রেমীরা। বর্তমানে আল নাসরে খেলছেন ক্রিশ্চিয়ানো। ৪০ বছরে পা দিতে চলেছেন তিনি চলতি সপ্তাহে। এক সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, স্পোর্টিং লিসবন থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যাওয়ার আগে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি। রোনাল্ডো জানিয়েছেন, স্পোর্টিং লিসবনে খেলার সময় তিনি প্রথমবার বার্সেলোনার স্কাউটদের নজরে আসেন। কিন্তু শেষমেষ তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে বেছে নেন। সেখানে তিনি লেজেন্ডারি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে খেলেছিলেন।

 

ম্যান ইউতে ওই কয়েকটা বছর বদলে দিয়েছিল রোনাল্ডোর গোটা কেরিয়ার। গোটা ফুটবল বিশ্বের কাছে এক পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। তারপর রিয়াল মাদ্রিদ থেকে রোনাল্ডোর যাত্রা তো সবারই জানা। বর্তমানে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে দাপটের সঙ্গে খেলছেন রোনাল্ডো। নিজের কেরিয়ারে স্পোর্টিং সিপি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস এবং বর্তমানে সৌদি আরবের আল নাসর সহ বিশ্বের অন্যতম বড় ক্লাবগুলোতে খেলেছেন তিনি। তবে তাঁর বার্সেলোনায় সই করার এই ঘটনা ফাঁস করা অনেক ফুটবল ভক্তের কাছেই অবাক করার মত। রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় ধরে খেলে যাওয়া রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বিতা সবসময় ছিল বার্সার সঙ্গেই।

 

সাক্ষাৎকারে রোনাল্ডো জানান, ‘যখন আমি স্পোর্টিং লিসবনে খেলছি সেই সময়ে বিভিন্ন ক্লাবের থেকে অফার পেয়েছি। যার মধ্যে একটি ছিল বার্সেলোনা। আমার মনে আছে বার্সেলোনার প্রতিনিধি এসেছিলেন আমার কাছে। তাঁরা আমাকে সই করাতে চেয়েছিলেন। কিন্তু সেটা হয়নি। হয়তো তাঁরা আমাকে পরের বছর নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তারপর অন্য আর একটি ক্লাব এসে আমাকে সই করায়। তারপর তো সবই জানা’। রোনাল্ডোর জীবনের এই ঘটনা যদি সত্যি হত তাহলে বদলে যেত গোটা ফুটবলের ইতিহাসই। ম্যান ইউয়ের জায়গায় বার্সা বেছে বদলে যেত রোনাল্ডোর কেরিয়ারও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হয়তো খেলতে দেখা যেত রোনাল্ডিনহো, জাভি এবং সর্বোপরি মেসির সঙ্গে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া