রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

champions trophy squad for team india

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির দলে হতে পারে বড় বদল, এই ভারতীয় তারকা ঢুকতে পারেন চূড়ান্ত দলে

Rajat Bose | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিয়েছে ভারত। যদিও সেই দলে এখনও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে দুর্দান্ত খেলেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। সিরিজ সেরা হয়েছেন। 


চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কিন্তু বরুণ নেই। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছে চার স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন, এই পারফরম্যান্সের পর বরুণকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া উচিত। প্রসঙ্গত, ৫ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন বরুণ। কিন্তু দেশের হয়ে এখনও একদিনের ম্যাচ খেলেননি বরুণ। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে আছেন বরুণ। যদি অভিষেক হয়, আর নিজেকে প্রমাণ করতে পারেন বরুণ, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে এই স্পিনারকে নেওয়া উচিত বলেই মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর কথায়, ‘‌চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বরুণের না থাকা নিয়ে এত প্রশ্ন উঠছে। তবে আমার মতে বরুণ এখনও দলে ঢুকতে পারেন। সব দলই প্রাথমিক দল ঘোষণা করেছে। তাই বদলের সুযোগ থাকছে।’‌ 


১১ ফেব্রুয়ারি অবধি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বদলের সুযোগ আছে। বুমরাকে নিয়ে যেমন বড় প্রশ্ন রয়েছে। আবার বরুণ যদি ঢোকেন তাহলে কার জায়গায় আসবেন?‌ এক্ষেত্রে অশ্বিনের দাবি, কঠিন সিদ্ধান্ত রোহিতের ক্ষেত্রে। তাঁকেই নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত।


অশ্বিনের কথায়, ‘‌যদি একজন পেসারকে বাদ দিয়ে বরুণকে নেওয়া হয়, তাহলে দলে পাঁচজন স্পিনার থাকবে। এখন দেখার শেষ অবধি কী হয়।’‌ এরপরই অশ্বিন বলেছেন, ‘‌তবে ইংল্যান্ড সিরিজে খেলার সুযোগ না পেলে মনে হয় না বরুণকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হবে। তবে ওর জন্য শুভেচ্ছা রইল।’‌ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া