শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ১৬Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: জয়দীপ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর এবার ফেডারেশনের কোপ ধারাবাহিকের পরিচালক শ্রীজিৎ রায়ের উপর। চলছিল তাঁর নতুন ধারাবাহিক শুরুর প্রস্তুতি। আচমকাই শনিবার রাতে শোনা গিয়েছিল, আর্ট সেটিং গিল্ডের টেকনিশিয়ানেরা নাকি তাঁর সঙ্গে অসহযোগিতা করছেন। তাঁরা কাজ করতে চাইছেন না।
ফেডারেশন-ডিরেক্টরস গিল্ডের দ্বন্দ্ব কি তবে ফের বাড়ল? মঙ্গলবার সমাজমাধ্যমে লাইভে এসে নিজের সঙ্গে হওয়া অবিচার নিয়ে মুখ খুললেন শ্রীজিৎ। লাইভে 'দাসানি ১'-এ সমবেত হওয়ার ডাক দিয়েছেন পরিচালক। ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুদেষ্ণা রায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন শ্রীজিৎকে।
আজকাল ডট ইন-কে শ্রীজিৎ বলেন, "আর্ট সেটিং গিল্ড থেকে সেখানকার সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন আমার সঙ্গে কাজ না করেন। কিন্তু তার পিছনে কী কারণ, তা এখনও জানানো হয়নি।"
পরিচালকের দাবি, কোনও লিখিত নির্দেশ তাঁকে জানানো হয়নি। শিল্প নির্দেশক বিভাগের সদস্যদেরও কোনও লিখিত নির্দেশ দেওয়া হয়নি। শ্রীজিৎ ডিরেক্টর্স গিল্ডের সদস্য। পরিচালকদের সংগঠনের কাছেও লিখিত ভাবে কিছুই জানানো হয়নি। পুরোটাই মৌখিক ভাবে বলা হয়েছে। অভিযোগ, শ্রীজিৎ নাকি ডিরেক্টর্স গিল্ড-ফেডারেশন দ্বন্দ্বের সময় টেকনিশিয়ান-বিরোধী কিছু কথা বলেছিলেন। টেকনিশিয়ানরা তাতে আহত। এই কারণেই তাঁরা শ্রীজিতের সঙ্গে কোনও কাজ করবেন না।
পরিচালকের কথায়, "প্রথমেই পরিচালক হিসাবে ইন্ডাস্ট্রিতে আসিনি। লাইন প্রযোজক হিসেবে পেশাজীবনের শুরু। ২৫ বছর কাটিয়ে ফেললাম। প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করছি। কোনও দিন আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শোনা যায়নি। বিনা নোটিশে আমার সঙ্গে এরকম করা হল কেন? এর উত্তর চাই।"
ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে এই প্রসঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে তিনি অধরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি