রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ২০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার অরিজিনালস ফ্র্যাঞ্চাইজির ৪৯% শেয়ার কিনলেন আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান এবং লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এমনটাই খবর সূত্রে। জানা গিয়েছে, শেয়ার কেনার দৌড়ে ছিল এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি সহ একাধিক কোম্পানি। তবে সকলকে টেক্কা দিয়ে আরপিএসজি গ্রুপের কাছেই এসেছে সেই শেয়ার। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের প্রতিটি দলের ৪৯% শেয়ার বিক্রি করছে। জানা গিয়েছে, এই শেয়ারের বাকি ৫১% শেয়ার থাকবে হোস্ট কাউন্টির কাছেই। সেটা তারা ধরে রাখবে নাকি পরবর্তীকালে নিয়ন্ত্রণ ধরে রাখবে বিক্রি করে দেবে সেটা নির্ভর করছে তাদের ওপরেই। টুর্নামেন্টের রাশ থাকছে ইসিবির হাতেই। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের লক্ষ্য দেশের ক্রিকেটে বিনিয়োগকারীদের আকর্ষণ করে অর্থ সংগ্রহ করা।
‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে বর্তমানে অংশ নিয়ে থাকে মোট আটটি দল। সেগুলি হল, বার্মিংহাম ফিনিক্স, লন্ডন স্পিরিট, ম্যাঞ্চেস্টার অরিজিনালস, নর্দার্ন সুপারচার্জার্স, ওভাল ইনভিন্সিবলস, সাউদার্ন ব্রেভ, ট্রেন্ট রকেটস এবং ওয়েলস ফায়ার। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ওভাল ইনভিন্সিবলসে ৪৯% শেয়ার কিনেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানায় ল্যাঙ্কাশায়ারের ৫১% শেয়ার রয়েছে। বাকি ৪৯% শেয়ারের জন্য আইপিএলের কোনও দলের মালিকই খুঁজছিল তাঁরা। সোমবার আরপিএসজি গ্রুপের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে ল্যাঙ্কাশায়ারের। বর্তমানে আরপিএসজি গ্রুপ ৫৩ মিলিয়ন পাউন্ডে ৪৯% শেয়ারের অধিকারী। ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মোট বাজারমূল্য বর্তমানে ১০৭ মিলিয়ন পাউন্ড।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এই শেয়ার কেনার জন্য সঞ্জীব গোয়েঙ্কা মোট তিন ঘণ্টার নিলামে অংশগ্রহণ করেছিলেন। ক্রিকেটের মধ্যে আইপিএলে লখনউ সুপারজায়ান্ট, সাউথ আফ্রিকার ডারবান সুপার জায়ান্টসের পর ইংল্যান্ডের এই টুর্নামেন্টে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের শেয়ার এল তাঁর হাতে। ফুটবলে মোহনবাগান সুপারজায়ান্টের চেয়ারম্যান তিনি। আরপিএসজি গ্রুপ রিলায়েন্সের পর দ্বিতীয় আইপিএল মালিক হিসেবে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের একটি দলের শেয়ারের অধিকারী হল। এর পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের মালিক সান গ্রুপ, নর্দার্ন সুপারচার্জার্স এবং ট্রেন্ট রকেটসের শেয়ার কিনতে আগ্রহী বলে সূত্রের খবর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি