রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ০৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে বিরাট কোহলির উইকেট নিয়ে আলোচনায় উঠে এসেছেন রেলওয়ে দলের পেসার হিমাংশু সাংওয়ান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন মাত্র ৬ রানে কোহলিকে আউট করেন তিনি। উইকেটের পর তাঁর সেলিব্রেশন রীতিমত ভাইরাল করে দিয়েছে তাঁকে। এবার এক চমকপ্রদ তথ্য সামনে আনলেন রেলওয়েজের পেসার। বিরাট কোহলিকে কোথায় বল করতে হবে এই প্রসঙ্গে তাঁকে পরামর্শ দিয়েছিলেন টিম বাসের চালক! এই কথা সামনে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক সাক্ষাৎকারে সাংওয়ান জানিয়েছেন, টিম বাসের চালক তাঁকে বলেছিলেন যে কোহলিকে আউট করতে হলে চতুর্থ-পঞ্চম স্টাম্পের লাইন ধরে বল করে যেতে হবে।
সাংওয়ান বলেন, ‘আমি যখন দলের সঙ্গে বাসে সফর করছিলাম, তখন বাস চালক আমাকে বললেন, বিরাট কোহলিকে আউট করতে হলে চতুর্থ-পঞ্চম স্টাম্প লাইনে বল করো। আমি কথাটা শুনে সত্যিই অবাক হয়েছিলাম। তবে আমি আমার শক্তির দিকেই বেশি মনোযোগ দিয়েছিলাম, প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে ভাবিনি। আমি আমার বোলিংয়ের ওপর বিশ্বাস রেখেছিলাম এবং উইকেট পেয়েছি। তিনি আরও জানান, দিল্লির ব্যাটাররা মূলত আক্রমণাত্মক ক্রিকেট খেলে। তাই, রেলওয়েজের কোচ বোলারদের লাইন-লেংথ বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন। বিরাট কোহলির জন্য নির্দিষ্ট কোনও পরিকল্পনা ছিল না। শুধু নির্দিষ্ট লাইন ধরে বোলিং করে যেতে হয়েছে। তাতেই মিলেছে সাফল্য। উল্লেখ্য, ম্যাচের পর বিরাট কোহলির সঙ্গে দেখাও করেন সাংওয়ান। যে বলটি দিয়ে বিরাটকে তিনি আউট করেছিলেন তাতে সইও করে দেন কোহলি। সাংওয়ানের বোলিংয়ের প্রশংসাও করেন এবং ভবিষ্যতের জন্য তাঁকে শুভেচ্ছা জানান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি