শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: পুণের এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে বিপদে পড়লেন সোনু নিগম। অনুষ্ঠান চলাকালীন পিঠের পেশিতে আচমকা খিঁচ ধরে গায়কের। ধীরে ধীরে অবস্থা এতটাই গুরুতর হয়ে যায় যে ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না সোনু। তাঁর দলের লোকজনদের ধরে কোনওরকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে মঞ্চ ছাড়েন জনপ্রিয় বলি-গায়ক। কোমর-পা টেনে মালিশ করা থেকে স্ট্রেচিং, সবকিছুই করে যন্ত্রণা কমানোর চেষ্টা করেন সোনু। কিন্তু কোনও লাভ হয়নি। তবু মঞ্চে উঠে পারফর্ম করেছেন তিনি।
মঞ্চ থেকে থেমে কোমর-পা টেনে মালিশ করার চেষ্টা করেন কিন্তু কোনও কাজ হয়নি। আপাতত শয্যাশায়ী গায়ক। নিজেই একটি ভিডিও পোস্ট করে বলেন, “আমার জীবনের অন্যতম কঠিন দিন। মনে হচ্ছিল শিরদাঁড়ায় যেন সুচ বিঁধে রয়েছে। একটু নড়াচড়া করলে মনে হচ্ছে সেটা আরও গভীরে প্রবেশ করবে। খুব খারাপ অবস্থা। যদিও দেবী সরস্বতীর কৃপায় আমি দিনটা উতরে যেতে পেরেছি।” আরও বলেন, " দর্শকের আশাপূরণের চেষ্টা সবসময় করে গিয়েছি, যাই।" সোনুর লেখা থেকেই আরও জানা যায়, গাইতে গাইতে তিনি যখন নেচে ওঠেন, তার ফলেই হয়তো এই ব্যাথা মুহূর্তে বেড়ে গিয়েছিল আরও। জানা গিয়েছে, অনুষ্ঠান শুরুর আগেই যন্ত্রণা শুরু হয়েছিল, তবে তার পরও তিনি মঞ্চে ওঠেন। আর তাতেই বিষয়টি গুরুতর হয়ে যায়।
সোনুর এই অবস্থা দেখে সমবেদনা জানিয়েছেন শান, সুদেশ ভোঁসলের মতো বলি-গায়করা। সোনু যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই শুভেচ্ছাও জানাতে ভোলেননি তাঁরা। অন্যদিকে, নেটিজেনরাও সোনুর এহেন পেশাদারিত্ব দেখে কুর্নিশ জানাতে ভুল করেননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি