সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: শিবম দুবের কনকাশন বদলি হর্ষিত রানা? ভারত-ইংল্যান্ড চতুর্থ টি-টোয়েন্টি চলাকালীন এমনই প্রশ্নের ঝড় উঠেছিল।
পুনেতে অনুষ্ঠিত চতুর্থ টি-টোয়েন্টিতে একসময়ে ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ভারত ধুঁকছিল। শিবম দুবে ৩৪ বলে ৫৩ রান করে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেন।
ব্যাট করার সময়ে দুবের হেলমেটে লেগেছিল বল। ইনিংসের শেষ বলে তিনি রান আউট হন। ফিল্ডিং করতে আর নামেননি শিবম দুবে। কনকাশন পরিবর্ত হিসেবে শিবম দুবের জায়গায় নামেন হর্ষিত রানা।
এখানেই যত প্রশ্ন। নিয়ম অনুযায়ী, পরিবর্তন হতে পারত ‘লাইক ফর লাইক’। হর্ষিত রানা শিবম দুবের মতো নন। তিনি পেসার। শিবম দুবে তো রানার মতো পেস বোলার নন।
আর এই বিতর্ক এখনও শেষ হয়নি। ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে গেলেও সেই বিতর্ক চলছেই।
ইংল্যান্ড অধিনায়ক বাটলার জানিয়েছিলেন, নিয়মটা নিয়ে জানার জন্য জাভাগল শ্রীনাথের কাছে যেতে হবে। এদিকে ভারতের সহকারী কোচ মর্নি মর্কেল বলেছিলেন, তাঁরা কনকাশন সাবের জন্য নাম পাঠিয়েছিলেন ম্যাচ রেফারির কাছে। সিদ্ধান্ত নিয়েছেন শ্রীনাথ।
এবার কনকাশন সাব নিয়ে প্রশ্ন তুলে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তাঁর অভিযোগ, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পক্ষপাত ও দুর্নীতির পুরোনো দিনে ফিরে যাচ্ছে।
ব্রড লেখেন, একজন ভারতীয় ম্যাচ রেফারি ভারতের এই পরিবর্তনে সায়ই দেবেন। পক্ষপাতিত্ব ঠেকানোর জন্য নিরপেক্ষ ম্যাচ আধিকারিকদের দায়িত্ব দেওয়া উচিত।
কনকাশন সাব নিয়ে বিতর্ক ছড়ানোর পরে ধারাভাষ্যকার কেভিন পিটারসেন ও নিক নাইট সেই সময়েই প্রশ্ন তুলেছিলেন। কেপিকে বলতে শোনা গিয়েছিল, ''হর্ষিত রানা কীভাবে শিবম দুবের লাইক ফর লাইক বদলি? দুবে তো আর পেসার নয়। হর্ষিত রানা পুরোদস্তুর পেস বোলার।''
ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে গেলেও কনকাশন সাব নিয়ে বিতর্ক এখনও থামছে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি