সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ০৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: প্লে অফের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে মোহনবাগান। সমর্থকরা এখনও লিগশিল্ড জয়ের স্বপ্ন দেখছেন। বুধবার পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে পরবর্তী ম্যাচেই কি সবুজ-মেরুন শিবির প্লে অফে পৌঁছতে পারবে?
বর্তমানে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে গতবারের শিল্ডজয়ীরা। কেরালা ব্লাস্টার্স, ইস্টবেঙ্গল, চেন্নাইয়িন, হায়দরাবাদ এবং মহমেডানের পক্ষে তাদের সমান বা বেশি পয়েন্ট পাওয়া সম্ভব নয়। মোহনবাগানের প্রয়োজন শুধু ওডিশা এবং পাঞ্জাবের বিরুদ্ধে জয়। কারণ, এই দুই দলই আপাতত সেরা ছয়ের বাইরে থাকা দু'টি দল, যাদের মোহনবাগানকে ছোঁয়ার উপায় আছে।
যে শর্তগুলির মধ্যে যে কোনও একটি পূরণ হলে প্লে-অফে পৌঁছে যাবে মোহনবাগান। যদি ওডিশা এফসি নর্থইস্ট ইউনাইটেডের কাছে হার মানে, তাহলে তাদের ১৮ ম্যাচে ২৪ পয়েন্ট হবে এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে ৪২, যা ইতিমধ্যেই মোহনবাগানের ৪৩ পয়েন্টের কম।
পাঞ্জাব বর্তমানে ১৭ ম্যাচে ২৩ পয়েন্টে এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট ৪৪। যদি তারা মোহনবাগানের বিরুদ্ধে জিততে না পারে, তা হলে তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হয় ৪২ (ড্র করলে) বা ৪১ (হারলে), যা মোহনবাগানের বর্তমান ৪৩ পয়েন্টের চেয়ে কম।
নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ড্র করলে ওড়িশা ১৮ ম্যাচে ২৫ পয়েন্টে পৌঁছবে এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে ৪৩, যা মোহনবাগানের বর্তমান ৪৩ পয়েন্টের সমান।
পাঞ্জাব যদি মোহনবাগানকে হারাতে না পারে, তাহলে তারা হিসাবের বাইরে চলে যাবে। এই অবস্থায়, শুধু ড্র করলেই মোহনবাগান ৪৪ পয়েন্টে পৌঁছে যাবে এবং প্লে-অফে যোগ্যতা নিশ্চিত করবে।
নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জিতলে ওড়িশা এফসি ১৮ ম্যাচে ২৭ পয়েন্টে পৌঁছবে এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে ৪৫, যা মোহনবাগানের বর্তমান ৪৩ পয়েন্টের চেয়ে বেশি।
পাঞ্জাব যদি মোহনবাগানকে হারাতে না পারে, তা হলে তারা হিসাবের বাইরে চলে যাবে। এই অবস্থায় পাঞ্জাবকে হারালে সবুজ-মেরুনের পয়েন্ট হবে ৪৬, যা প্লে-অফের যোগ্যতা নিশ্চিত করবে।
মোহনবাগানের লিগশিল্ড জয় কত দূরে? শিল্ড জয়ের জন্য সবুজ-মেরুন বাহিনীর প্রয়োজন ১০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুরের সংগ্রহ যেহেতু ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট এবং বাকি ছ'ম্যাচ থেকে যেহেতু তারা সর্বোচ্চ ১৮ পয়েন্ট অর্থাৎ মোট ৫২ পয়েন্ট পেতে পারে, তাই ম্যাকলারেন-কামিন্সরা ৫৩ পয়েন্টে পৌঁছলেই চলতি মরশুমে শিল্ড নিজেদের কাছে রেখে দিতে পারবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি