শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Animal movie famed actor Bobby Deol had turned down this role in Yeh Jawaani Hai Deewani and here is the reason details inside

বিনোদন | রণবীরের আগে ববিকে প্রস্তাব, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ কেন ফিরিয়েছিলেন ‘অ্যানিম্যাল’ অভিনেতা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি মুক্তি পাওয়া মাত্রই তুমুল শোরগোল ফেলেছিল নয়া প্রজন্মের দর্শকের মনে। মুক্তির ১২ বছর পরেও বানি, নয়না, অদিতি এবং অভি— চার চরিত্রের বন্ধুত্ব থেকে প্রেমে উত্তরণ এখনও মনে রেখেছেন দর্শকের একটা বড় অংশ। ছবির মূল চার চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আদিত্য রায় কাপুর এবং কল্কি কোয়েচলিন-কে। ছোট্ট অথচ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল কুণাল রায় কাপুরকেও। রণবীর এবং দীপিকার রসায়ন দেখে মুগ্ধ হয়েছিল আসমুদ্রহিমাচল ভারত। বক্স অফিসে যে ব্লকবাস্টার হয় এই ছবি, সেকথা বলাই বাহুল্য। তবে অনেকেই জানেন না, এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন ববি দেওল! আজ্ঞে হ্যাঁ। ঠিকই শুনছেন। তবে রণবীরের ‘বানি’র জন্য নয় কিন্তু। কুণাল অভিনীত ‘তরণ’ চরিত্রটির জন্য। শোনা যায়, রণবীরের-ও আগে নাকি এই চরিত্রের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল ববিকে। 

 

 

কিন্তু এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন ববি! কেন? কারণ সেই একই, তাঁর ডেট ‘জাঠ ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ এর শুটিংয়ের জন্য দিয়ে রেখেছিলেন 'অ্যানিম্যাল' অভিনেতা। আর সেই ছবিতে ববির সঙ্গে অভিনয় করছিলেন তাঁরা বাবা ধর্মেন্দ্র এবং দাদা সানি দেওল। ফলে দেওল পরিবারের জন্য এই ছবির যে বিশেষ গুরুত্ব ছিল, তা বলাই বাহুল্য। ফলে, করণ জোহর, রণবীর কাপুরের মতো নামের তারকাদের সঙ্গে ছবি ভাগ না করে নিজের বাবা-দাদার সঙ্গে ছবি করাতেই আগ্রহ দেখিয়েছিলেন ববি। উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে পরে বড়পর্দায় মুক্তি পেয়েছিল এই দুই ছবি।  

 

প্রসঙ্গত, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’তে কুণাল রায় কাপুর অভিনীত চরিত্রটিও দর্শকের নজর যেমন কেড়েছিল, প্রশংসাও আদায় করেছিল। অন্যদিকে, ববি দেওল কোনও দিনও এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য প্রকাশ্যে কখনও আক্ষেপ প্রকাশ করেননি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া