সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাঁকে না রাখায় দেশ জুড়ে আলোড়ন হয়েছে। ওয়ানডে ফরম্যাটে ভাল পারফরম্যান্স থাকা সত্ত্বেও নির্বাচকরা কেন ভুলে গেলেন তাঁর কথা?
তিনি মহম্মদ সিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পরে মুখ খুলতে শোনা যায়নি হায়দরাবাদি পেসারকে। প্রথম বার মুখ খুললেন সিরাজ। তিনি জানিয়েছেন, লাল বলের ক্রিকেটই তাঁর প্রাণ। আর এই ফরম্যাটে খেলার জন্য তিনি সবকিছু করতে পারেন।
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া থেকে ফেরার পরে বিশ্রামে ছিলেন সিরাজ। রঞ্জি ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে নেমেছেন হায়দরাবাদের হয়ে। সিরাজের বক্তব্য, ''দীর্ঘ কয়েক বছর পরে হায়দরাবাদের হয়ে খেলতে নামার অভিজ্ঞতা দারুণ। আমার কয়েকজন বন্ধুর সঙ্গে আবার খেলছি।''
সিরাজ আরও বলেছেন, ''লাল বলের ক্রিকেট আমার কাছে জীবন। এই ফরম্যাটে খেলার জন্য আমি সবকিছু করতে পারি। আমি সবসময়ে বলে আসছি, টেস্ট ক্রিকেট আমার কাছে সব। লাল বল হাতে খেলতে আমি উপভোগ করি। আমি নিজের পারফরম্যান্স নিয়ে ভাবি না। লাল বল হাতে বল করতে উপভোগ করি। আমি লম্বা স্পেল করতে পারি। এই কারণেই টেস্ট ফরম্যাট আমার এত পছন্দের।''
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিয়ম চালু করেছে, সবাইকে ঘরোয়া ক্রিকেটে নামতে হবে। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকাকেও ঘরোয়া ক্রিকেটে নামতে হয়েছে। সিরাজও খেলছেন। অনেকেই অবশ্য মনে করছেন, কোহলি-রোহিতদের রঞ্জি ট্রফিতে নামার কোনও দরকারই নেই। সিরাজ কিন্তু বোর্ডের নিয়মকে স্বাগত জানাচ্ছেন। হায়দরাবাদি বোলার বলছেন, ''তারকা ক্রিকেটাররা রাজ্য দলের হয়ে খেলতে নামলে অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটাররাও অনুপ্রাণিত হয়। ড্রেসিং রুমে বিরাট কোহলি ও রোহিত শর্মার উপস্থিতি সংশ্লিষ্ট ক্রিকেটারদের মনের জোর বাড়ায়।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি