শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Restored version of Satyajit Ray s movie Nayak the hero going to re release in theatres details inside

বিনোদন | ছয় দশক পর বড়পর্দায় ঝকঝকে হয়ে ফিরছেন ‘নায়ক’! কবে, কোথায় দেখতে পাবেন সত্যজিতের এই ছবি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২৩Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ১৯৬৬ সালে মুক্তি পায় সত্যজিৎ রায় পরিচালিত ছবি ‘নায়ক’। বাংলার তো বটেই ভারতীয় চলচ্চিত্রের  ইতিহাসে অন্যতম আলোচিত সত্যজিতের এই কাজ। ছবির মুখ্য চরিত্রে ছিলেন উত্তমকুমার এবং শর্মিলা ঠাকুর। ‘নায়ক’-কে অনেকেই সত্যজিৎ রায়ের সেরা ছবির তালিকায় রাখেন। এছাড়াও এই ছবিতে ছিলেন বীরেশ্বর সেন, সৌমেন বোস, নির্মল ঘোষ, প্রেমাংশু বোস, যোগেশ চ্যাটার্জি এবং সুমিতা সান্যাল-এর মতো অভিনেতা-অভিনেত্রীরা। ছয়ের দশকে মুক্তি পাওয়ার পর এই ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল জনতামহলে। সমালোচকরাও অকুন্ঠ প্রশংসায় কানায় কানায় ভরিয়ে দিয়েছিল এই ছবির সমালোচনার পাত্র। এবার প্রায় ছয় দশক পর এবার ফের একবার বড়পর্দায় পা রাখতে চলেছেন নায়ক! ছবির পুনরুদ্ধার করা ঝকঝকে সংস্করণটি রাজ্যের প্রেক্ষাগৃহে ইংরেজি সাবটাইটেল সহ প্রদর্শিত হবে।

 

 


ছবির গল্প আবর্তিত হয় একজন প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা অরিন্দম মুখোপাধ্যায় (উত্তমকুমার) এবং সাংবাদিক অদিতি সেনগুপ্তকে (শর্মিলা ঠাকুর) কেন্দ্র করে। জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য কলকাতা থেকে দিল্লির ট্রেনে ওঠেন অরিন্দম। সেই ট্রেন যাত্রায় তাঁর সঙ্গে দেখা । তরুণ সাংবাদিকের কাছে তাঁর জীবনের নানান ঘটনার কথা বলার সময় একে একে তাঁর ভুল, নিরাপত্তাহীনতা এবং পরবর্তী সময় হওয়া নিজের অনুশোচনা প্রকাশ করে ফেলে অরিন্দম। ট্রেন যত এগোয়, পেঁয়াজের খোসার মতো একে একে খুলে পড়তে থাকে নায়কের জৌলুসভরা 'ইমেজ'।  ধীরে ধীরে ফুটে ওঠে তাঁর দুঃখ, স্বপ্ন, কষ্ট, হাহাকার-এককথায় মানবিক দিকগুলো। ছবি জুড়ে অরিন্দমের জীবনের টুকরো ঘটনা ফ্ল্যাশব্যাক এবং স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায় অদিতির পাশাপাশি দর্শকের কাছেও। দিল্লিগামী ট্রেন প্রান্তিক প্ল্যাটফর্ম ছুঁয়ে ফেলার আগে অদিতি বুঝতে পারে বাংলার জনপ্রিয়তম এবং সবথেকে বড় চলচ্চিত্র নায়কের মুখোশের পিছনে অরিন্দম একজন সাধারণ মানুষ, সহজ মানুষ। খানিক দুঃখী-ও।  

 

স্বভাবতই এ খবরে নড়েচড়ে বসেছে ছবিপ্রেমীর দল। সত্যজিৎ-উত্তমের অনুরাগীদের জন্যও যে এই খবর যে এবারের বসন্তের সেরা উপহার, তাতে কোনও সন্দেহ আছে কি?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া