রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ০৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে এক বৃদ্ধ। মুখে অক্সিজেন মাস্ক। বাঁ হাতে মোবাইল। এক দৃষ্টিতে তাকিয়ে মোবাইলের দিকে। কী দেখছিলেন? শনিবার রাতে তখন যুবভারতীতে চলছিল মোহনবাগান-মহমেডান ম্যাচ। কয়েকদিন আগে হলে হয়তো মাঠে বসেই এই ম্যাচটি দেখতেন। বা বাড়িতে বসে টিভির পর্দায় খেলা দেখতেন। কিন্তু জীবনের শেষ মোহনবাগান ম্যাচ দেখলেন মৃত্যুশয্যায় শুয়ে।
বৃহস্পতিবার থেকে দূরারোগ্য ব্যাধিতে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন সমরকুমার চাকি। এই ম্যাচটাই ৬৮ বছরের মোহনবাগান ভক্তের জীবনের শেষ ম্যাচ হয়ে গেল। সোমবার সকালে প্রয়াত হলেন সমরকুমার চাকি। তাঁর মৃত্যুর খবর দেন ছেলে সৌমেন চাকি। তিনিও আদ্যপান্ত মোহনবাগানি। হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে। শেষ যাত্রায় মরদেহ মুড়ে ফেলা হয় সবুজ মেরুন পতাকায়।
প্রয়াত বাগান সমর্থকের ছেলে জানিয়েছিলেন, অসুস্থতার জন্য তাঁর বাবা ইদানিং মাঠে গিয়ে খেলা দেখতে পারতেন না। কিন্তু কোনও খেলা মিস হতো না। মোহনবাগানের প্রত্যেক ম্যাচ টিভিতে দেখতেন। শনিবার সকাল থেকে তাঁর বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিন্তু শরীর মোহনবাগানের প্রতি প্রেমে বাধা সাধতে পারেনি। মৃত্যুশয্যায় শুয়েই মোহনবাগান-মহমেডান ম্যাচ দেখেন তিনি। পুরো ৯০ মিনিট মোবাইলে খেলা দেখেন।
এই ভিডিও ভাইরাল হতেই ময়দানেথ সমস্ত ভেদাভেদ মুছে যায়। মাঠের যাবতীয় শত্রুতা ভুলে তাঁর আরোগ্য কামনা করে ইস্টবেঙ্গল সমর্থকরাও। কিন্তু তাঁকে ফেরানো সম্ভব হল না। রবিবার রাতে তাঁর অবস্থায় আরও অবনতি হয়। তবে একটাই শান্তি, মিনি ডার্বিতে মোহনবাগানের আধিপত্য বিস্তার করে জয় তাঁকে অনাবিল আনন্দ দিয়েছে। অন্তত জেনে গেলেন, প্রিয় দল আরও একবার লিগ শিল্ড জয়ের দোরগোড়ায়। বড় কোনও অঘটন না ঘটলে, এবারও নজির গড়তে চলেছে মোহনবাগান। বিদায়বেলায় এটাই হয়তো তাঁর চরম প্রাপ্তি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি