শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Popular bollywood singer Abhijeet Bhattacharya defend udit narayan amidst his kissing controversy

বিনোদন | অনুরাগিণীকে আচমকা জাপটে ঠোঁটঠাসা চুম্বন, উদিতকে ‘খেলোয়াড়’ ডেকে আর কী বললেন অভিজিৎ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: জোরকদমে অনুষ্ঠান করছিলেন উদিত নারায়ণ। মঞ্চ থেকে গাইছিলেন ‘টিপ টিপ বরসা পানি’। এমন সময় তাঁর সঙ্গে নিজস্বী তোলার আবদার নিয়ে হাজির হন এক তরুণী। দেখে এগিয়ে আসেন গায়ক। নিজস্বী তোলাকালীন হঠাৎ উদিতের গালে চুমু খেয়ে বসেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে পাল্টা ওই তরুণীর ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরেন উদিত নারায়ণ। ততক্ষণে হইহই দর্শকাসনে, হতচকিত হয়ে যান ওই মহিলা অনুরাগী। এরপর সেখান থেকে তিনি দ্রুত সরে আসেন। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। তীব্র কটাক্ষ, সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে গায়কের এই কীর্তি দেখে। এবার বন্ধুর হয়ে মুখ খুললেন উদিতের বন্ধু তথা জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য।  তবে উদিতের সমর্থনে মুখ খুললেও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি অভিজিৎ। বন্ধু উদিত যে ‘খেলোয়াড়’ সেকথা প্রকাশ্যে বলতে ছাড়লেন না তিনি। 

 

অভিজিতের কথায়, “শের অন্যতম জনপ্রিয় গায়ক উদিত। আমাদের মতো জনপ্রিয় গায়কের সঙ্গে এসব আকছার হয়। যদি অনুষ্ঠান করাকালীন নিরাপত্তারক্ষীরা আমাদের ঘিরে না থাকে, তাহলে আমাদের পোশাক পর্যন্ত ছিঁড়ে ফেলেন! এই চুমু সংক্রান্ত একটি বিষয় আমার সঙ্গেও ঘটেছিল। তখন আমি ইন্ডাস্ট্রিতে নতুন। একটু একটু পরিচিতি পাওয়া শুরু করেছিলাম। সেই সময়  দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠান করতে গিয়েছি। মঞ্চে যাওয়ার পথে তিন-চারজন তরুণী হঠাৎ করে জাপ্টে ধরে আমাকে চুমু খাওয়া শুরু করল। সে কী ভয়ঙ্কর চুমু রে ভাই! মঞ্চেই পৌঁছতে পারছিলাম না। ওঁদের চুমুর চোটে আমার গাল ভরে গিয়েছিল লিপস্টিকের দাগে। সামনে তখন দাঁড়িয়ে লতাজি।”

 

সামান্য থেমে উদিতের হয়ে হাল ধরলেন অভিজিৎ “আরে ভাই, ও উদিত নারায়ণ। মেয়েরা ওঁর পিছনে দৌড়োয়। ও তো আর মেয়েদের নিজের কাছে টানে না। এছাড়া উদিতের বহু অনুষ্ঠানে মঞ্চে ওঁর স্ত্রী-ও ওঁর সঙ্গে থাকেন, গান-ও করেন। ও রোম্যান্টিক গায়ক, দিন না ওকে একটু সাফল্য উপভোগ করতে। তবে ও কিন্তু খেলোয়াড় মানুষ, যদিও আমি আনাড়ি। তাই ওর সঙ্গে খবরদার কেউ বেশি খেলাধুলো করার চেষ্টা করো না।”

 

সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন অভিজিৎ। সেখানে দেখা যাচ্ছে, বিভিন্ন মঞ্চে একসঙ্গে গান গাইছেন অভিজিৎ ও উদিত। কখনও খুনসুটি করছেন তাঁরা। আবহে বাজছে সেই একই গান। তাই ভিডিয়োর ক্যাপশনেও অভিজিৎ লিখেছেন, ‘ইয়ে খিলাড়ি, ম্যায় আনাড়ি’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া