শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম সফল পরিচালক রাজকুমার হিরানি। দু’দশকের উপর তাঁর বলিউডি কেরিয়ারে এখনও পর্যন্ত পরিচালনা করেছেন মোট ৬টি ছবি। তার মধ্যে যেমন কয়েকটি বক্স-অফিসের নয়া সব রেকর্ড গড়েছে, তেমনই জায়গা করে নিয়েছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের পাতায়। কেবল একটি বাদে-‘ডাঙ্কি’। রাজকুমার হিরানি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত সেই ছবি যদিও ঘোষণার দিন থেকেই ছিল খবরের শিরোনামে। তবু বক্স অফিসে আশানুরূপ ফসল ফলাতে ব্যর্থ হয়েছিল ‘ডাঙ্কি’। ছবির মান, চিত্রনাট্যের বুনোট নিয়ে প্রশ্ন উঠেছিল সমালোচক মহলে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে ‘ডাঙ্কি’র ‘আন্ডার-পারফরম্যান্স’-এর কথা স্বীকার করে নিলেন ‘রাজু’। জানালেন, নিজের নির্দেশিত প্রতিটি ছবি-ই যত্ন করে তৈরি করেছেন তিনি। আরও জানান, এত বছর ছবি নির্মাতা হিসাবে দায়িত্ব পালন করার পরেও, তাঁর পক্ষে আজও বলা অসম্ভব কোন ছবিটি দর্শক পছন্দ করবে, কোনটি করবে না। তবে এমন ছবির গল্প তিনি পর্দায় আনতে পছন্দ করেন, যা আগে কেউ কখনও আনেননি। সেই চিন্তাভাবনা ফসল ছিল ‘ডাঙ্কি’। চিত্রনাট্যের শেষ খসড়া দেখে তাঁর মনে হয়েছিল, বক্স অফিসে দাঁড়িয়ে যাবে সেই ছবি। কিন্তু আদতে তা হয়নি।
এত বছর পরেও সঞ্জু ছবির প্রসঙ্গ উঠে এল রাজকুমার হিরানির মুখে। স্পষ্টভাবে জানালেন, সঞ্জয় দত্তের নামের সঙ্গে জুড়ে থাকা একরাশ বিতর্ক মোছা তাঁর এই বায়োপিক তৈরির উদ্দেশ্য ছিল না। এই ছবি তৈরির কোনও পরিকল্পনা-ই নাকি তাঁর ছিল না। সেই সময় ‘মুন্নাভাই ৩’-র চিত্রনাট্য লেখার কাজ করছিলেন। সেই সময় জেল থেকে প্যারোলে ছাড়া পেয়ে আচমকা তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সঞ্জয় দত্ত।
“সঞ্জু যখন প্যারোলে ছাড়া পেয়েছিল জেল থেকে, আমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সে দিন ও অনেক কিছু শেয়ার করেছিল। অনেকক্ষণ কাটিয়েছিলাম ওর বাড়িতে। পর দিন আবার ফোন করে ডেকেছিল আমাকে, সে দিনও অনেকক্ষণ ছিলাম। ফিরে এসে মাথায় মাথায় এসেছিল স্রেফ একটাই কথা । সঞ্জুর সম্পর্কে আমরা যা জানি, তার সব মিডিয়াই আমাদের জানিয়েছে। কিন্তু গত দু’দিনে আমি যা জানলাম, সেগুলো তো কেউ জানে না! সঞ্জু মনপ্রাণ খুলে সব বলেছিল আমার কাছে। এক জন পরিচালক হিসেবে যা আমার মনকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল, সেটা হল বাবা-ছেলের সম্পর্ক। বাড়িতে কীরকম পরিবেশ ছিল, বাবা এবং বোনেদের সঙ্গে কী কথাবার্তা হতো— সব কিছু সঞ্জু আমাকে বলেছিল। সেই সময়ে আমি আর চিত্রনাট্যকার অভিজাত জোশী ‘মুন্নাভাই’ লিখছিলাম। কিন্তু তখন ‘সঞ্জু’র গল্পটা বলার লোভ জেগেছিল আমার মনে। তাই সব ছেড়ে এই ছবিটার কাজ শুরু করলাম। ৩০৮ জন গার্লফ্রেন্ড বা নিজের কাছে বন্দুক রাখা বা মাদকাসক্তি নিয়ে ক’জন কথা বলতে পারে? ছবিতে ওঁর মাদকাসক্তির কথাও লুকোয়নি একবিন্দু। নিজের প্রিয় বন্ধুর বান্ধবীর সঙ্গে সঞ্জয়ের অবাধ যৌনতার কথাও দেখিয়েছি পর্দায়। এরপরেও কোন যুক্তিতে বলা হয় যে আমার এই ছবি সঞ্জয় দত্তের নামের সঙ্গে জুড়ে থাকা বিতর্ক সাফ করার চেষ্টা? এটুকু বলতে পারি, সঞ্জয় দত্তের জীবনের গল্প শুনে মনে হয়েছিল, ঠিক যেন সিনেমার মতো, তাই তৈরি করেছিলাম। ব্যস!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি