শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৫৫Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: দীর্ঘ ফিল্মি কেরিয়ারে দর্শকের থেকে বিপুল ভালবাসা কুড়িয়েছেন করিনা কাপুর খান। কিন্তু এক সময় নাকি এক বলি অভিনেতার স্ত্রীর কাছে চড় খেয়েছিলেন অভিনেত্রী! বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায় এমনটাই। ববি দেওলের স্ত্রী তানিয়া দেওলের সঙ্গে বচসা নাকি হাতাহাতি পর্যন্ত গড়িয়েছিল করিনার।
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত 'আজনবি' সিনেমার শুটিং সেটে ঘটে এই ঘটনা। সেই সময় তানিয়া করিনাকে ছেড়ে বিপাশা বসুর পোশাক তৈরিতে সাহায্য করেন। তখন থেকেই ঝগড়ার সূচনা। এদিকে করিনার মা ববিতা কাপুরও তানিয়ার এই আচরণ পছন্দ করেননি। তারপরও তানিয়া তার সিদ্ধান্ত থেকে সরেননি, যা একেবারেই পছন্দ হয়নি করিনার। ফলে তানিয়া-করিনার ঝগড়া আরও তীব্র হয়। এরপর রেগে গিয়ে করিনাকে থাপ্পড় মারেন তানিয়া।
তানিয়ার সঙ্গে জটিলতা নিয়ে এক সাক্ষাৎকারে করিনা বলেন, "ববির স্ত্রী তানিয়ার সঙ্গে একটা সমস্যা হয়েছিল। তিনি আমার মায়ের সঙ্গে ঠিক আচরণ করতেন না। আর বিষয়টি আমিও পছন্দ করতাম না। তবে ববির সঙ্গে আমার আজও কোনও সমস্যা নেই।"
প্রসঙ্গত, ১৯৯৫ সালে 'বরসাত'-এর হাত ধরেই ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন ববি। তাঁর বিপরীতে ছিলেন রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কল খান্না। এই ছবি সুপারহিট হয় এবং সকলের মন জয় করেন ধর্মেন্দ্র-পুত্র। আর এই ছবির সাফল্যের পরেই তাঁর আলাপ হয় মনের মানুষের সঙ্গে। যদিও প্রথমে ববি বেশ কয়েক বছর অভিনেত্রী নীলম কোঠারির সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই প্রেম ভাঙার পরে তানিয়া আহুজার মধ্যেই ভালবাসা খুঁজেছিলেন অভিনেতা। খুব অল্প দিনের পরিচয়েই বিয়ে করেন তাঁরা। বর্তমানে সুখী দাম্পত্যের নজির সমাজমাধ্যমে ফুটিয়ে তুলতে দেখা যায় জুটিকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি