সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

East Benagl officials met Central Sports Minister

খেলা | হতশ্রী রেফারিং নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, লাল-হলুদকে আশ্বস্ত করলেন মনসুখ মাণ্ডব্য

KM | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: রেফারিং নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ইস্টবেঙ্গলের। তা মাত্রা ছাড়ায় গুয়াহাটি ডার্বিতে লাল-হলুদকে পেনাল্টি না দেওয়ায়। 

ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণুর মারা বল মোহনবাগানের পেনাল্টি বক্সের ভিতরে আপুইয়ার হাতে লাগে কিন্তু রেফারি নিজের সিদ্ধান্তে অবিচল থাকেন। লাল-হলুদ ফুটবলাররা পেনাল্টির আবেদন করলেও সেদিন রেফারি ইস্টবেঙ্গলের আবেদনে কর্ণপাত করেননি। ম্যাচ চালু রাখেন। 

এর পরেই এআইএফএফ-এর মুখ্য রেফারিং অফিসার ট্রেভর কেটেল সেই হ্যান্ড বল  বিতর্কের অবসান ঘটান। তিনি জানান, বিষ্ণুর মারা বল আপুইয়ার হাতে লাগলেও সেটি হ্যান্ডবল ছিল না। ইস্টবেঙ্গলের ক্রমাগত অভিযোগকে এক কথায় উড়িয়ে দিলেন তিনি।  

ইস্টবেঙ্গল এখানেই থেমে থাকেনি। ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে জানিয়েছিল, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গে দেখা করবে। রেফারিং নিয়ে তাঁদের নালিশ জানাবেন। 

সেই মতোই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গে সাক্ষাৎ করেন ইস্টবেঙ্গলের দুই প্রতিনিধি ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় ও শীর্ষকর্তা দেবব্রত সরকার। 

সেই প্রসঙ্গে লাল-হলুদের সচিব রূপক সাহা বলেন, '' কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিস্তারিতভাবে সব সমস্যাগুলো শুনেছেন এবং আমাদের অভিযোগগুলোকে মান্যতা দিয়ে এই মন্তব্য করেছেন যে, কোনও ক্লাবের ক্ষেত্রেই এটা অভিপ্রেত নয় এবং ইস্টবেঙ্গলের সঙ্গে তো নয়ই। ১০৫ বছরের পুরনো ক্লাবটি ভারতের একটি ঐতিহ্যশালী ক্লাবও বটে।'' 

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জানান, সমস্ত কিছু স্বচ্ছতা আর বিচক্ষণতার সঙ্গেই দেখা উচিত। প্রয়োজন হলে তাঁর দপ্তর থেকে অবজার্ভার নিয়োগ করে এর কারণ খুঁজে বের করার চেষ্টা করা হবে। 

মনসুখ মাণ্ডব্য ইস্টবেঙ্গলকে আশ্বাস দেন, আগামী দিনে যদি ক্লাব কোনও সমস্যার সম্মুখীন হয় তাহলে তাঁকে যেন জানানো হয়। 

এদিকে ১ আগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে ক্লাবের তরফে। তাঁকে ইস্টবেঙ্গলের সাম্মানিক সদস্যপদ গ্রহণের আবেদনও জানানো হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া