সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ০৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজে বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড। সিরিজের ফলাফল ৪-১। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারত ১৫০ রানে হারায় ইংল্যান্ডকে।
ভারতের সিরিজ জয়ের পরে দেশের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান খোঁচা দিয়েছেন ইংল্যান্ড শিবিরকে। টেনে এনেছেন সেই কুয়াশা প্রসঙ্গ। যে কুয়াশার কথা উল্লেখ করে ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হতে হয়েছিল হ্যারি ব্রুক।
ইডেনে ইংল্যান্ডের হারের পরে হ্যারি ব্রুককে বলতে শোনা গিয়েছিল, কুয়াশার সমস্যার জন্যই ইংল্যান্ডকে হারতে হয়েছে।
সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে ইরফান পাঠান নতুন করে ইংরেজশিবিরকে কটাক্ষ করেছেন। টেনে এনেছেন ব্রুকের সেই মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভারতের সিরিজ জয় 'স্মগ অ্যান্ড ট্রাবল ফ্রি'।
সোশ্যাল মিডিয়ায় পাঠান লিখেছেন, ''ভারত-ইংল্যান্ড সিরিজের ফলাফল ধোঁয়াশা ও সমস্যা মুক্ত। খুব ভাল খেলেছ ছেলেরা।''
ওয়াংখেড়েতে ভারতের জয়ের পিছনে বড় অবদান অভিষেক শর্মার। তিনি ৫৪ বলে ১৩৫ রান করেন। সাতটি বাউন্ডারি ও ১৩টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। টি-টোয়েন্টি ফরম্যাটে এটাই যে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রান।
ভারত প্রথমে ব্যাট করে ৯ উইকেটে বিশাল ২৪৭ রান করে। রান তাড়া করতে নেমে ইংল্যান্ড শেষ হয়ে যায় ৯৭ রানে।
পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড দাঁড়াতেই পারেনি ভারতের সামনে। নিজেদের পিঠ বাঁচাতে কুয়াশার অজুহাত দিয়ে ইংল্যান্ড বাঁচার চেষ্টা করেছিল। কিন্তু বাকি চারটে ম্যাচে কুয়াশা সমস্যা তৈরি করেনি। সেই কারণেই সিরিজের শেষে পাঠান ইংল্যান্ডকে সেই কুয়াশা-খোঁচাই দিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি