রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অভিষেকের রেকর্ড শতরান, শামির দুরন্ত বোলিংয়ে ছারখার ইংল্যান্ড, দাপুটে জয়ে সিরিজ পকেটে পুরল ভারত

Kaushik Roy | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ১৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: গত ম্যাচে হারের পর শিভম দুবের জায়গায় কনকাশন সাব হিসেবে হর্ষিত রানার নামা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। কিন্তু আজ কী নিয়ে বলবেন? বলার মত কিছু আছে কি? অবশ্যই আছে, কিন্তু সেটা বলতে হবে নিজের দলকেই। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৫০ রানে ইংল্যান্ডকে হারাল ভারত। ইংলিশ বোলারদের যেভাবে পেটালেন অভিষেক শর্মা, ম্যাচের পর বোলারদের পারফরম্যান্সে খানিকটা হতাশা প্রকাশ করে গেলেন বাটলার। যে জোফ্রা আর্চারকে নিয়ে এত কথা তিনি ইতিমধ্যেই সিরিজের একটি ম্যাচে চার ওভারে ৬০ খেয়ে বসেছিলেন। এদিন চার ওভারে খেলেন ৫৫। জেমি ওভারটন তিন ওভারে খেলেন ৪৮। মার্ক উড এবং ব্রাইডন কার্স রান কম না দিলে এই ২৪৭ কোথায় গিয়ে দাঁড়াত কে জানে।

 

ওয়াংখেড়েতে এদিন খাতায় কলমে নিয়মরক্ষার ম্যাচ হলেও ভারতের কাছে এটা ছিল জবাবের ম্যাচ। আর দেশের হয়ে জবাব দিয়ে গেলেন অভিষেক শর্মা আর মহম্মদ শামি। শুরুতে ব্যাট করতে নামার পরেই এদিন স্পষ্ট বোঝা গিয়েছিল ভারতের লক্ষ্য। ওয়াংখেড়ের এই পাটা পিচে শুরু থেকেই রানের পাহাড় তুলতে শুরু করে দিয়েছিলেন অভিষেক। সঞ্জু সফল না হলেও এদিন পাওয়ার প্লে-তে ভারতের রান গিয়ে দাঁড়ায় ৯৫। অভিষেক শর্মার ৫৪ বলে ১৩৫ ছাড়া ভারতের বাকি ব্যাটাররা সেরকম কেউ বড় রান পাননি। শেষের দিকে শিভম দুবের ১৩ বলে ৩০ দ্রুত রান তুলতে সাহায্য করে ভারতকে। ২০ ওভারে ২৪৮ রানের বিশাল লক্ষ্য ইংল্যান্ডের কাছে।।

 

বল করতে নেমে ৪৪৪ দিন পর আন্তর্জাতিক স্তরে উইকেট পেলেন মহম্মদ শামি। আউট করলেন বিপজ্জনক বেন ডাকেটকে। বাটলাররা এদিন সকলেই ব্যর্থ। একমাত্র ফিল সল্ট ২৩ বলে ৫৫ করে দলের রান ৫০ পেরোতে সাহায্য করলেন। সল্ট একদিকে আর একদিকে বেথেলের ১০ বাদে কেউ দু’অঙ্কের ঘরেও পৌঁছননি। শামি ২৫ রান দিয়ে তিনটি এবং অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী, শিভম দুবে নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন রবি বিষ্ণোই। কিছুদিন পর থেকেই শুরু হয়েছে একদিনের সিরিজ, ইংল্যান্ডের হয়ে ফিরছেন ফর্মে থাকা জো রুট এবং ভারতের হয়ে দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া