শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

UP police registered FIR against bollywood actor alok nath and shreyas talpade for allegedly duping crores ent

বিনোদন | কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ! এফআইয়ার দায়ের দুই বলি অভিনেতার বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ২১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: কোটি কোটি টাকা তছরুপের মামলায় অভিযুক্ত হলেন বলিউড অভিনেতা অলোক নাথ এবং শ্রেয়স তালপাড়ে। এদিন দুই অভিনেতা এবং একটি সমবায় সমিতির পাঁচ সদস্যের বিরুদ্ধে লখনউয়ের গোমতী নগর থানায় একটি এফআইআর নথিভুক্ত করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ৭ জন ৪৫ জন বিনিয়োগকারীর থেকে প্রায় ৯.১২ কোটি তুলেছেন এবং তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। প্রসঙ্গত, এই একই ‘মাল্টি-লেভেল মার্কেটিং’ কেলেঙ্কারি মামলায় এর আগেও হরিয়ানার সোনিপাতে দুই অভিনেতা-সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। 

এফআইআরে অভিযোগ, 'হিউম্যান ওয়েলফেয়ার ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি' নামে একটি সংস্থা এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। হরিয়ানা, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে প্রায় ২৫০ টি শাখা খুলেছিল সংস্থাটি। এর পর প্রায় ছয় বছর ধরে লক্ষ লক্ষ গ্রাহকের থেকে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের নামে টাকা তোলে সংস্থাটি। অভিযোগ, গ্রাহকেরা টাকা ফেরত চাইতে শুরু করার পরই সংস্থার পরিচালকরা গায়েব হয়ে যান। সূত্রের খবর, অভিযুক্ত আলোক এবং শ্রেয়স এই সমবায় সমিতির হয়ে বিনিয়োগ প্রকল্পের প্রচার করতেন। আরেক বলি অভিনেতা সোনু সুদও প্রধান অতিথি হিসাবে সংস্থাটির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে খবর। তবে তাঁর বিরুদ্ধে আপাতত কোনও গুরুতর অভিযোগ নেই। গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন দুই অভিনেতাই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া