শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ৩৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: আরবাজ খানের পুত্র আরহানের পডকাস্ট শো-এর আগামী অতিথি সলমন। নিজের মনের কথা উজাড় করবেন তিনি। সেই অনুষ্ঠানের একটি ঝলক নিজেই ভাগ করে নিয়েছেন 'ভাইজান'। সেই ঝলকে দেখা যাচ্ছে, ভাইপো আরহানকে জীবনের পরামর্শও দিয়েছেন তিনি। সলমনের কথায়, “সব সময়ে পরিবার ও বন্ধুদের পাশে থাকবে। এটা সারা জীবন তোমাকে করেই যেতে হবে।” ৫৯ বছর বয়সে এসেও নিজেকে নানা পরামর্শ দেন অভিনেতা। একটি পরামর্শ তিনি দেন ভাইপোকেও। বলেন, “আমি নিজেকে একটা পরামর্শ দিই। সেই পরামর্শই তোমাকে দেব। এই পরামর্শ শুনে হয়তো তুমি আমাকে ঘৃণা করবে। আমি নিজেকে এই পরামর্শ আরও রূঢ় ভাবে দিয়ে থাকি। জীবনে কাউকে এক বার ক্ষমা করা যায়, দু’বার ক্ষমা করা যায়। তিন বার হয়ে গেলে, সেই ব্যক্তিকে নিজের জীবন থেকে হঠিয়ে দাও।”
ভিডিওর শেষে আরহানের উদ্দেশ্যে সলমনকে আরও বলতে শোনা গেল, “কোনও পরিস্থিতে যখন তুমি অসম্ভব ক্লান্ত, শরীর ক্রমাগত বার্তা দিচ্ছে ‘না’, তখন যেন তোমার মন বলে ‘হ্যাঁ’। আবার যখন যখন তোমার শরীর ও মন দুইই বলছে ‘না’, তখন নিজেকে নিজেই উদ্বুদ্ধ করতে জোর গলায় বলবে, “চলো, শেষবারের মতো চেষ্টা করা যাক!” পরের প্রজন্মের উদ্দেশ্যে জীবনের পরামর্শ দেওয়ার ফাঁকেই সলমনোচিত রসিকতা করতে ভুললেন না 'টাইগার –“এই শো-এ আমি-ই সবথেকে বোকা। নইলে তোমাদের মতো হাড্ডি বোকাদের সঙ্গে বসে এসব কথাবার্তা বলি!”
তবে পডকাস্ট একা আরহান নয়, তাঁর আরও বন্ধু বান্ধবেরাও থাকবে। ঝলকে দেখা গেল তা-ও। পডকাস্টে সলমনের বহু পুরোনো সাক্ষাৎকারের যেমন টুকরো টাকরা রয়েছে, তেমন রয়েছে ছোট্ট আরহানের সঙ্গে খুনসুটি করার মজার মুহূর্তও। সেই সাক্ষাৎকারে সলমনকে দেখা না গেলেও, ভেসে আসছে তাঁর গমগমে গলার স্বর- “পর্দার বাইরে আমি আপনাদের মতোই অত্যন্ত সাধারণ একজন মানুষ।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি