শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bride's father cancels marriage after delhi groom dances with choli ke peeche ent

বিনোদন | বরযাত্রীর সামনেই ‘চোলি কে পিছে’ গানে উদ্দাম নাচ পাত্রীর, তৎক্ষণাৎ বিয়ে ভেঙে দিলেন পাত্রের বাবা!

নিজস্ব সংবাদদাতা | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ১৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’, ১৯৯৩ সালের সফল ছবি ‘খলনায়ক’-এ এই গানে নাচ করেছিলেন খোদ মাধুরী দীক্ষিত। কথায় ও সুরে সারা দেশে ঢেউ তুলেছিল এই গান। সঙ্গে দেখা দিয়েছিল গানের শব্দ চয়ন নিয়ে প্রবল বিতর্কও। তিন দশক পেরিয়েও যে সেই বিতর্ক মেটেনি তার প্রমাণ পাওয়া গেল দিল্লির এক ঘটনায়। বিবাহবাসরে পাত্রী এই গানের সঙ্গে নাচ করায় বিয়েই ভেঙে দিল পাত্রের পরিবার।

গত ১৮ জানুয়ারির এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সমাজমাধ্যমে। সূত্রের খবর, বরযাত্রী কনের বাড়ির সামনে এসে পৌঁছতেই বেজে ওঠে গানটি। বরযাত্রীর সামনেই গানের তালে তালে নেচে ওঠেন খোদ পাত্রী। তাতেই বিপত্তি। বেঁকে বসেন পাত্রের বাবা। জানান, এই গান তাঁদের পারিবারিক সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। তৎক্ষণাৎ ছেলেকে বিয়ে ভেঙে দিয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেন তিনি। গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পাত্রী। হবু বরও বাবাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু যাবতীয় প্রচেষ্টাই বিফল হয়। পাত্রীর নাচে তাঁদের সম্মানহানি হয়েছে বলে দাবি করেন পাত্রের বাবা। ভবিষ্যতে যাতে আর তাঁদের সঙ্গে পাত্রী পক্ষের তরফ থেকে যোগাযোগ না করা হয়, সে কথাও স্পষ্ট জানিয়ে দেন তিনি। 

সম্প্রতি বিষয়টি ভাইরাল হয়েছে সমাজমাধ্যম ‘এক্স’-এ। গোটা ঘটনায় দ্বিধা বিভক্ত নেটিজেনরাও। প্রসঙ্গত গানটি নিয়ে বিতর্ক এই প্রথম নয়। গানটিতে নারীদেহকে কুরুচিকর ভাবে বর্ণনা করা হয়েছে বলে মনে করেন অনেকেই। গানটি নিয়ে কলম ধরেছিলেন স্বয়ং মহাশ্বেতা দেবী। স্তন্যদায়িনী ট্রিলজির অন্যতম বিখ্যাত গল্পে এই গানের অনুষঙ্গে এক আদিবাসি রমনীর ধর্ষণের কথা বর্ণনা করেন মহাশ্বেতা। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক থেকে জাভেদ আখতার, বহু খ্যাতনামা মানুষই গানটির বিতর্কিত শব্দচয়ন নিয়ে মুখ খুলেছেন আগে। এ বার দিল্লির বিবাহকাণ্ড সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া